এক্সপ্লোর

Madhavan on Vedaant: অলিম্পিক্সের জন্য প্রস্তুতি বেদান্তের, 'অভিনেতা হলেও সমর্থন করতাম', বলছেন মাধবন

R Madhavan on Vedaant: ছেলেকে নিয়ে যথেষ্ট গর্বিত মাধবন। সোশ্যাল মিডিয়াতেও একাধিকবার ছেলেকে নিয়ে গর্বের অনুভূতির কথা লিখেছেন মাধবন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উঠে এসেছিল ছেলের কথা

কলকাতা: বাবা রুপোলি পর্দায় দাপিয়ে বেড়ান আর ছেলে, জলে। সাঁতারে একের পর এক সোপান অর্জন করেছেন আর মাধবন (R Madhavan)-এর পুত্র বেদান্ত। আর এবার, তাঁর লক্ষ্য অলিম্পিক্স। একটি সাক্ষাৎকারে সদ্য সেই ইঙ্গিতই দিলেন অভিনেতা মাধবন। জানালেন, অলিম্পিক্সের প্রস্তুতির জন্য অমানুষিক পরিশ্রম করতে হবে বেদান্তকে আর তাই, বাবা-মা হিসেবে মাধবন ও তাঁর স্ত্রী সবসময় চেষ্টা করেন বেদান্তকে প্রচারের বাইরে রাখতে। 

ছেলেকে নিয়ে যথেষ্ট গর্বিত মাধবন। সোশ্যাল মিডিয়াতেও একাধিকবার ছেলেকে নিয়ে গর্বের অনুভূতির কথা লিখেছেন মাধবন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উঠে এসেছিল ছেলের কথা। সেখানে মাধবন বলেন, 'আমি বিনোদন জগতটাকে ভালবাসি। মনে করি, এর চেয়ে ভাল কাজ বোধহয় আর কিছু হয় না। সেটা অবশ্য আমার ব্যক্তিগত অনুভূতি। তাই বেদান্ত যদি বিনোদন দুনিয়ায় পা রাখতে চাইত, আমি ওকে সবসময় সমর্থন করতাম। তবে আমি খুশি যে বেদান্ত নিজের মনের কথাটা শুনতে পেয়েছে। শুধু তাই নয়, সেটাকে লক্ষ করে ও নিজের স্বপ্নকে ছোঁয়ার চেষ্টা করছি। বেদান্তের এই কেরিয়ারেও আমি ওকে সবসময় সমর্থন করি।'

এখানেই থামেননি মাধবন। ছেলের আগামীর পরিকল্পনারও হদিশ দিয়েছেন তিনি। মাধবন বলছেন, 'অলিম্পিক্স এখন কঠিনতর হয়ে গিয়েছে। অলিম্পিক্সে সুযোগ পাওয়ার জন্য অমানুষিক কষ্ট করতে হয়। বেদান্তকেও তাই করতে হবে। আমি, আমরা কেউই চাই না ওর সেই লক্ষ্য নষ্ট হোক বা কোনওরকম বিভ্রান্তি, বিচ্যুতি ঘটুক। তাই আমরা প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করব আমাদের ছেলেকে।'

প্রসঙ্গত, সদ্যই সাঁতারে 'মালয়শিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ'-এ (Malaysian Invitational Age Group Championships) পাঁচ খানা সোনার পদক জিতেছিলেন বেদান্ত। ছেলের ছবি পোস্ট করেছিলেন মাধবন নিজেই। লিখেছিলেন, 'ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সকলের ইচ্ছায় বেদান্ত ভারতের জন্য পাঁচটি স্বর্ণপদক পেয়েছে (৫০, ১০০, ২০০, ৪০০ ও ১৫০০ মি.) মালয়শিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপস ২০২৩-এ যা এই সপ্তাহান্তে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। ধন্যবাদ।' অভিনেতার পোস্টের সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী সকলেই বেদান্তকে শুভেচ্ছা জানান। 

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: 'বৈবাহিক সমস্যা সংবাদমাধ্যমের সামনে আনতে বাধ্য হয়েছি', মুখ খুললেন নওয়াজের স্ত্রী

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

সেরা শিরোনাম

Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন

ভিডিও

Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget