এক্সপ্লোর

Rachana Banerjee: কাতারে বিশ্বকাপ দেখতে পৌঁছলেন রচনা বন্দ্যোপাধ্যায়, কোন দলের জন্য গলা ফাটাবেন?

FIFA World Cup 2022: অভিনেত্রীর কথায়, রোনাল্ডো, নেইমারকে খেলতে দেখতে না পেলেও কাতারে পৌঁছনোটাই বড় কথা। 'এখানে বিশ্বকাপ দেখা, এই অনুভূতিটাই বড়, গোটা জীবনের অভিজ্ঞতা একটা।'

সৌমিত্র রায়, দোহা: গোটা বিশ্ব এখন ফুটছে বিশ্বকাপ জ্বরে। বাকি সেমিফাইনাল ও ফাইনাল। কারও প্রিয় দল ইতিমধ্যেই ছিটকে গেছে কাপ জেতার দৌড় থেকে, কারও প্রিয় দল এখনও লড়ছে। এবার কাতারে পৌঁছে গেলেন বাংলা সিনে দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কাকে সমর্থন করছেন তিনি? কোন টিমের হয়ে গলা ফাটাবেন?

কাতারে ক্যামেরাবন্দি রচনা বন্দ্যোপাধ্যায়

কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে পৌঁছেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। লাল ড্রেসে হাজির এবিপি আনন্দের ক্যামেরার সামনে। পারস্য উপসাগরের তীরের ক্রুজে রয়েছেন অভিনেত্রী। কেমন লাগছে কাতারে? অভিনেত্রীর উত্তর, 'দুর্ধর্ষ, দুর্দান্ত। ভীষণ সুন্দর আবহাওয়া সবচেয়ে বড় কথা। অপ্রত্যাশিতভাবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু রোদও উঠছে। সকালে ভীষণ রোদ, বিকেল পাঁচটার পর হাড়হিম ঠান্ডা।'

আর্জেন্তিনার ম্যাচ রয়েছে, মেসির শেষ বিশ্বকাপ। উত্তেজনা কেমন রচনার? 'ইচ্ছে ছিল পোর্তুগাল বনাম আর্জেন্তিনা দেখার। আমার ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব বড় ভক্ত। তাই পোর্তুগাল নেই বলে খানিক দুঃখে রয়েছে। এখন মেসির জন্য দেখা। জীবনে প্রথম বিশ্বকাপ দেখতে এসেছি। সেই কারণে ভীষণ উত্তেজিত অবশ্যই, ছেলে আমার থেকেও বেশি উত্তেজিত। ওর জন্যই আসা, বিশেষ করে।'

অভিনেত্রীর কথায়, রোনাল্ডো, নেইমারকে খেলতে দেখতে না পেলেও কাতারে পৌঁছনোটাই বড় কথা। 'এখানে বিশ্বকাপ দেখা, এই অনুভূতিটাই বড়, গোটা জীবনের অভিজ্ঞতা একটা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

মূলত ছেলের ইচ্ছেতেই কাতারে যাওয়া। 'আমার আরও সুবিধা হয়েছে কারণ কাতারে প্রচুর চেনা মানুষ রয়েছেন। পরেরবার যেখানে হবে সেখানে চেনাজানা নাও থাকতে পারে, তাই এই সুযোগ মিস করিনি। ফলে এবারের বিশ্বকাপ দেখা, এগজিবিশনও করা হয়ে যাবে।'

আরও পড়ুন: Subhashree Ganguly: সময়ের আগেই বড়দিন হাজির! সান্তার সঙ্গে উদযাপনে মাতলেন শুভশ্রী-ইউভান

রচনা যদিও মনে প্রাণে চাইছেন মেসির হাতেই বিশ্বকাপ উঠুক, তবে কী ফল হয় তা তো জানা যাবে ১৮ ডিসেম্বরেই। অভিনেত্রীর মতোই গোটা বিশ্ব অধীর অপেক্ষায়। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget