এক্সপ্লোর

Shiddat Release: ১ অক্টোবর ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে রাধিকা মদনের 'সিদ্দত'

Shiddat Release: আগামী ১ অক্টোবর মুক্তি পাচ্ছে রাধিকা মদন ও সানি কৌশল অভিনীত ছবি 'সিদ্দত'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি।

মুম্বই: গত সোমবারই মুক্তি পেয়েছে রাধিকা মদন (Radhika Madan) ও সানি কৌশলের (Sunny Kaushal) রোম্যান্টিক ছবি 'সিদ্দত'-এর (Shiddat) ট্রেলার। ডিজিট্যাল প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে ১ অক্টোবর। ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে মোহিত রায়না (Mohit Raina) এবং ডায়না পেন্টিকে (Diana Penty)। 

ছবির ট্রেলারটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে অভিনেত্রী রাধিকা মদন ক্যাপশনে লেখেন, 'সিদ্দত ট্রেলার! ভালবাসার ক্ষমতাকে অনুভব করুন সিদ্দতের ট্রেলারের সঙ্গে। সিদ্দত মুক্তি পেতে চলেছে ১ অক্টোবর, ডিজনি প্লাস হটস্টারে।'

ছবির ট্রেলারে দেখা যায় রাধিকা ও সানির প্রবল প্রেমের কয়েক ঝলক। ছবির চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় হয় ট্রেলারের মাধ্যমেই। ছবির দুই চরিত্র কার্তিকা ও জগ্গির জুটি ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। তাঁদের মধ্যে গভীর রসায়ন থাকলেও নিয়তির পরিকল্পনা খানিক অন্যরকম। ছবির নায়িকা অন্য কারও সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলেই আভাস মেলে ট্রেলারে। 

বরের বেশে নজর কাড়ছেন রায়না, অন্যদিকে ডায়না কনের বেশে সৌন্দর্যের মানেই বদলে দিয়েছেন যেন। ট্রেলারে গোটা পৃথিবীর বেশ কিছু অপরূপ সুন্দর জায়গার ঝলক দেখতে পাওয়া গেছে। 

এই ছবি সম্পর্কে প্রযোজক দীনেশ বিজন জানান, 'প্রেমের গল্প এমন একটা ঘরানা যাকে সময়ে বাঁধা যায় না, প্রেমের গল্প সবসময়েই দর্শক খুব পছন্দ করেন। এটি এমন এক অনুভূতি যা আমরা প্রায় প্রত্যেকেই কখনও না কখনও অনুভব করেছি। এর যন্ত্রণা, আনন্দ, রোম্যান্সের পুরো ভাবটাই আমরা ধরার চেষ্টা করেছি সিদ্দত ছবিতে।'

দীনেশ বিজন ও ভূষণ কুমারের প্রযোজনায় এবং কুণাল দেশমুখের পরিচালনায় 'সিদ্দত' ছবিটি অনলাইন প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে এই বছরেরই ১ অক্টোবর। 

আরও পড়ুন: KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কবে বিগ বি-র সামনে হট সিটে বসতে আসছেন নীরজ চোপড়া?

আরও পড়ুন: Ayushmann Khurana Birthday: কীভাবে আয়ুষ্মানের প্রেমে পড়েছিলেন? জন্মদিনে স্বামীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা স্ত্রী তাহিরার

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget