এক্সপ্লোর

Rafa on Arijit: 'সঙ্গীতের ভগবান' অরিজিৎ! রাফাকে 'ধর্ম' মনে করিয়ে চূড়ান্ত কটাক্ষ

Rafa Yeasmin on Arijit Singh: জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের সঙ্গে দেখা করেন রাফা। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সেই ছবি।

কলকাতা: জাতীয় মঞ্চে যাঁর গান শুনে মুগ্ধ হয়েছেন আট থেকে আশি। মাত্র ১৪ বছরের এই সঙ্গীতশিল্পীর সফর শুরু হয়েছিল বাংলা থেকেই। স্টার জলসার সুপার সিঙ্গার জুনিয়র থেকেই শুরু হয়েছিল তাঁর সফর। এরপরে জাতীয় মঞ্চে গান গেয়েও তিনি মন জিতে নিয়েছেন তাবড় তাবড় সঙ্গীতশিল্পীর। রাফা ইয়াসমিন (Rafa Yeasmin)। এই নামটির সঙ্গে পরিচিত হয়েছেন অনেকেই। বরাবরই নিজেকে অরিজিৎ সিংহের (Arijit Singh) অনুরাগী হিসেবে দাবি করে এসেছেন তিনি। 

আর তাঁর সঙ্গীতের সূত্র ধরেই, সদ্য তিনি সুযোগ পেয়েছিলেন অরিজিৎ সিংহের সঙ্গে দেখা করার। জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের সঙ্গে দেখা করেন রাফা। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সেই ছবি। তবে নেটিজেনদের একাংশের মোটেই পছন্দ হয়নি রাফা-র লেখা ক্যাপশন। কেন? কারণ রাফা অরিজিৎকে উল্লেখ করেছেন 'সঙ্গীতের ঈশ্বর' বলে। আর সেখান থেকেই কটাক্ষের স্বীকার হয়েছেন এই সঙ্গীতশিল্পী। এমনকি, ধর্মের উল্লেখ করেও কটাক্ষ শুনলেন কিশোরী গায়িকা। 

অরিজিৎ সিংহের অনুরাগী রয়েছেন গোটা বিশ্ব জুড়েই। আর সেই দলে রয়েছেন কিশোরী রাফাও। রাফা মালদার মেয়ে। বাড়িতে সঙ্গীতচর্চার কোনও চল ছিল না। তবে মেয়ের প্রতিভা বুঝতে পেরে সবসময় সমর্থন করেছেন বাবা-মা। ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত... যে কোনও বিষয়েই সমান সাবলীল এই গায়িকা। বাংলা থেকে শুরু করে তাঁর সফর গিয়েছে মুম্বই পর্যন্ত। জাতীয় মঞ্চে তিনি মুগ্ধ করেছেন অনু মলিক, শঙ্কর মহাদেবন, আশা ভোঁসলের মতো কিংবদন্তিদের। 

সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহের সঙ্গে ছবি দিয়ে রাফা লিখেছেন, 'অবশেষে... আমার প্রেরণা, আমার আদর্শ অরিজিৎ সিংহের সঙ্গে দেখা হল। এখনও বিশ্বাস হচ্ছে না, আমি ওঁর বাড়ি গিয়েছিলাম। সত্যিই স্যার... আপনি ভীষণ সৎ, আবেগপ্রবণ, সংবেদনশীল আর আমার দেখা সেরা মানুষ। আপনি আমার সবচেয়ে প্রিয় সঙ্গীতশিল্পী। আমার চোখে, সঙ্গীতের ঈশ্বর। প্রণাম'

আর রাফার লেখা এই শেষ লাইনটি নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের। অনেকেই লিখেছেন, প্রশংসা করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন রাফা। অনেকে আবার বলেছেন, ঈশ্বরের সঙ্গে তুলনা করা উচিত হয়নি মোটেই। রাফা মুসলমান। অনেকে আবার অরিজিতের মতো একজন হিন্দুকে নিজের 'ঈশ্বর' বলায় রাফাকে মনে করিয়ে দিয়েছেন তাঁর ধর্মের কথাও। তবে সোশ্যাল মিডিয়ায় এইসব কিছুর উত্তর দেননি রাফা। 

আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Rudranil Ghosh: 'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
Rupa Ganguly: কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
Mithun Chakraborty: আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget