এক্সপ্লোর

Raghav-Parineeti: নতুন পথে পরিণীতির দ্বিতীয় ইনিংস, স্ত্রীয়ের উদ্দেশে খোলা চিঠি রাঘবের

Raghav Chaddha on Parineeti: কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন পরিণীতি। নিজের লাইভ গানের কনসার্ট নিয়ে তিনি এর আগেই বলেছেন, 'আমার মনে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি'

কলকাতা: অভিনয়ের পাশাপাশি, তিনি যে গান গাইতে পারেন.. তা ইতিমধ্যেই জানেন অনুরাগীরা। তবে এতদিন ধরে যে নায়িকাকে পর্দায় দেখেই অভ্যস্থ দর্শক, তিনি এবার পা রেখেছেন গানের মঞ্চে। প্রথমবার, গানের লাইভ কনসার্ট করলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। আর, স্ত্রীকে উৎসাহ দিতে, সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন স্বামী রাঘব চড্ডা (Raghav Chaddha)? 

সম্প্রতি, মুম্বইতে একটি লাইভ গানের কনসার্ট করেছেন পরিণীতি চোপড়া। তবে পরিণীতির গান যে দর্শকেরা এই প্রথমবার শুনলেন তাই নয়। এর আগে, 'মেরি পেয়ারি বিন্দু' (Meri Peyari Bindu) ছবিতে প্লেব্যাক করেছিলেন তিনি। এছাড়াও 'তেরি মিট্টি' বা 'মতলবি ইয়ার'-এর মতো গানও গেয়েছেন তিনি। নিজের বিয়ের জন্য, একটি গানও রেকর্ড করেছিলেন পরিণীতি। রাঘবের উদ্দেশে লেখা, পরিণীতির গলায় গাওয়া সেই গান বেজেছিল তাঁদের স্বপ্নের বিয়ের মণ্ডপে। 

তবে এবার, কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন পরিণীতি। নিজের লাইভ গানের কনসার্ট নিয়ে তিনি এর আগেই বলেছেন, 'আমার মনে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। এখনও বিশ্বাস হচ্ছে না, লাইভ কনসার্টটা আমি করে ফেলেছি। কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলাম। অভিনয় এবং গান... এই দুটি বিষয়কেই কেরিয়ারে সমান প্রাধান্য দিতে চাই আমি। মনে হয় না, এর আগে কোনও বলিউড অভিনেতা-অভিনেত্রী এমনটা করেছেন।'

আজ, সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে একটি পোস্ট করেছেন রাঘব। সেখানে তিনি পরিণীতির লাইভ কনসার্টের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার রকস্টার, আমার নাইটিঙ্গগেল, আমার ব্যক্তিগত মেলোডি ক্যুইন, তোমার ভিতরে একজন শিক্ষিত, ধ্রুপদী গায়িকা রয়েছে। পারু.. তুমি নিঃশ্বাস নাও গানের কলিতে। আমি ভীষণ উত্তেজিত, অবাক যে তুমি জীবনের নতুন এক পথে পা দিয়েছো। যাও... গোটা পৃথিবীকে মুগ্ধ করো আমার প্রিয় নারী। আমি চিরকাল তোমার পাশে থাকব। তোমায় উৎসাহ দেব। আর হ্যাঁ.. পৃথিবীর মানুষ অবশেষে সেই কনসার্টের স্বাদ পেল, যেটা আমি বিনামূল্যে বাড়িতে রোজ দেখি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raghav Chadha (@raghavchadha88)

 

আরও পড়ুন: Soumitrisha Kundoo: শ্যুটিং করতে গিয়ে আহত 'মিঠাই', এখন কেমন আছেন সৌমিতৃষা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget