এক্সপ্লোর

Soumitrisha Kundoo: শ্যুটিং করতে গিয়ে আহত 'মিঠাই', এখন কেমন আছেন সৌমিতৃষা?

Mithaai News: এবিপি লাইভকে সৌমিতৃষা জানিয়েছেন, একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে পড়ে যান তিনি, চোট লাগে তাঁর পায়ে। নখ উপড়ে যায়। এতটাই রক্ত বেরোয় যে হাসপাতালে গিয়ে, প্রাথমিক চিকিৎসা করাতে হয় তাঁকে

কলকাতা: বড়পর্দা থেকে ছোটপর্দা... তাঁর অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়। ছোটপর্দায় তিনি পরিচিত 'মিঠাই' (Mithaai) নামে... আর বড়পর্দায়? তিনি দেবের নায়িকা। রুমি। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। কিন্তু আজ নায়িকার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই হঠাৎ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর তামাম অনুরাগীরা। ঠিক কী ছিল সৌমিতৃষার সেই পোস্টে? 

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের ছবি শেয়ার করেছিলেন সৌমিতৃষা। আহত হয়েছেন তিনি। নখ ভেঙে রক্তারক্তি কাণ্ড। ফ্লোরেই শেষ নয়, রক্ত বন্ধ করার জন্য সৌমিতৃষাকে ছুটতে হয়েছিল হাসপাতালেও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই শেয়ার করে নিয়েছিলেন নায়িকা। আর তাতেই উদ্বিগ্ন হয়েছেন সবাই। অনেকেই জানতে চেয়েছেন, নায়িকা ঠিক কতটা চোট পেয়েছেন বা এখন কেমন আছেন? 

এবিপি লাইভকে সৌমিতৃষা জানিয়েছেন, একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে পড়ে যান তিনি, চোট লাগে তাঁর পায়ে। নখ উপড়ে যায়। এতটাই রক্ত বেরোয় যে হাসপাতালে গিয়ে, প্রাথমিক চিকিৎসা করাতে হয় তাঁকে। ব্যান্ডেজ বেঁধে রক্ত বন্ধ হয়েছে। তবে আপাতত কিছুদিন জল বা ধুলো লাগানো যাবে না পায়ে। তাই বাড়িতেই থাকবেন অভিনেত্রী। 

'মিঠাই'-এর পরে নিশ্চয়ই আরও ধারাবাহিক আর ছবির অফার এসেছে। দর্শকেরা সৌমিতৃষাকে এরপরে কোথায় দেখবেন? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'ধারাবাহিক আমায় খ্যাতি দিয়েছে, ভালবাসা দিয়েছে। তবে সেই সবকিছু ভুলে আমি শূন্য থেকে বড়পর্দার কাজ শুরু করতে চাই। অপেক্ষা করছি পছন্দের চরিত্রের জন্য। তবে আমি বিশ্বাস করি জীবন ভীষণ অনিশ্চিত। বড়পর্দার চরিত্রের অপেক্ষা করতে করতে যদি ছোটপর্দার দারুণ কোনও চরিত্র পাই, সেখানেও অভিনয় করতে পারি। তবে এখন নজরে কেবল 'প্রধান'। একসঙ্গে ২-৩টে কাজ করব এত বড় তারকা এখনও হয়ে যাইনি।'

ব্যক্তিগত জীবনে ঠিক কেমন ‘মিঠাই’? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেছিলেন, 'আমার বদঅভ্যাসের মধ্যে খুব বড় হল, আমি বাথরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করি না। আলো ও নেভাই না। সঙ্গে কোনও ব্যাগ নিয়ে গেলে, সবসময় তার চেন খোলা থাকে। আর আমার সঙ্গে সবসময় যেই থাকুন না কেন, অবিশ্বাস্যভাবে তিনি হন ভীষণ সংসারী। তিনি আমার ব্যাগ গুছিয়ে, জিনিসপত্র সামলে রাখেন। বাড়িতে আমি কোনও কাজই প্রায় করি না। এমনকি জলতেষ্টা পেলেও বাবাকে বলি জলের বোতলটা এগিয়ে দিতে।' 


Soumitrisha Kundoo: শ্যুটিং করতে গিয়ে আহত 'মিঠাই', এখন কেমন আছেন সৌমিতৃষা?

 

আরও পড়ুন: Rupam Islam: জন্মদিনের পরেই অনুরাগীদের জন্য রূপমের উপহার, বলবেন প্রেম ও বন্ধুত্বের গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget