এক্সপ্লোর

Dadur Kirti: ওয়েব সিরিজে পরাণ-সত্যমের প্রথম প্লেব্যাক, রাহুলের 'দাদুর কীর্তি' একাধিক চমকে ভরা

Paran Banerjee: ওয়েব সিরিজ মানেই কি একা একা দেখা? কানে হেডফোন, মোবাইল বা ল্যাপটপে চোখ.. তা তো নাও হতে পারে। যদি সবার সঙ্গে একসঙ্গে বসে দেখা মতো একটা ওয়েব সিরিজ তৈরি করা যায়?

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ওয়েব সিরিজ মানেই কি একা একা দেখা? কানে হেডফোন, মোবাইল বা ল্যাপটপে চোখ.. তা তো নাও হতে পারে। যদি সবার সঙ্গে একসঙ্গে বসে দেখা মতো একটা ওয়েব সিরিজ তৈরি করা যায়? সেখানে একদিকে থাকবে সামাজিক গল্প আর অন্যদিকে থাকবে ভরপুর বাঙালিয়ানা! একই গল্পে যদি রাখা যায় ভূত, গুপ্তধন, প্রেম, পারিবারিক গল্প আর রবীন্দ্রনাথের ছোঁয়া? সেই ভাবনা থেকেই, হইচই (Hoichoi)-এর হাত ধরে তৈরি হল 'দাদুর কীর্তি' (Dadur Kirti)। এই সিরিজে রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bhandhopadhay)। অনুসূয়া মজুমদার (Anashua Majumdar), সত্যম ভট্টাচার্য্য় (Satyam Bhattacharyya), সৃজলা গুহ (Srijla Guha), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilaal Mukherjee), চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) ও অন্যান্যরা। বাঙালিয়ানায় মোড়া এই সিরিজে থাকছে আর কী কী চমক? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই গল্পই ভাগ করে নিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। 

'দাদুর কীর্তি' তৈরির পিছনে কী কী ভাবনা কাজ করেছিল পরিচালকের? রাহুল বলছেন, 'প্রথমেই ভেবেছিলাম, আমার প্রথম ওয়েব সিরিজ এমন হবে, যেটা আট থেকে আশি সবাই একসঙ্গে বসে দেখতে পারবেন। শুধু তাই নয়, বাঙালি যে যে বিষয়ে চিরকাল আকৃষ্ট হয় সেগুলোও রাখতে চেয়েছি এই সিরিজে। যেমন ভূত, গুপ্তধন, প্রেম। এই সিরিজটার জন্য আমার যেমন পরাণদা, অনুসূয়াদির মতো বয়োজ্যেষ্ঠ অভিনেতা অভিনেত্রীদের দরকার ছিল, তেমনই প্রয়োজন ছিল সত্যম বা সৃজলার মতো নবীনদের। এঁদের সবার সঙ্গে একসঙ্গে কাজ করার একটা আলাদা মজা রয়েছে। বড়দের সঙ্গে কাজ করলে কেবল যে নিজেই সমৃদ্ধ হওয়া যায় তা নয়, ওঁদের অনেক কিছু শেখানও যায়। অবাক হয়ে দেখি, বয়স হয়ে যাওয়া সত্ত্বেও ওঁরা কী অসম্ভব নমনীয়। সবসময় যেন শেখার জন্য তৈরি।'

এই সিরিজে রাহুলের মতে, কী কী চমক রয়েছে? পরিচালক বলছেন, 'এই সিরিজে প্রথমবার প্লেব্যাক করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় আর সত্যম। এটা নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি। এছাড়াও কাস্টিংয়ে আরও বেশ কিছু চমক রয়েছে যেটা এখনই প্রকাশ্যে আনা যাবে না। ট্রেলার মুক্তি হলে সেই আঁচ পাওয়া যাবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

ওয়েব সিরিজ মানেই তো পরের সিজনের চাপ। 'দাদুর কীর্তি'-র ক্ষেত্রেও সেই পরিকল্পনা রয়েছে? রাহুল বলছেন, 'অবশ্যই। আমাদের হোয়াটসঅ্যাপে চৌধুরী পরিবার বলে একটা গ্রুপই রয়েছে। বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীরা একসঙ্গে হয়েছি। কিন্তু সবার সঙ্গে একটা এত ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে যে আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি সিরিজটার দ্বিতীয় সিজনের কাজ শুরু হওয়ার জন্য।'

আরও পড়ুন: John Cena at Oscar Stage: অস্কারের মঞ্চে হঠাৎ নগ্ন হয়ে হাজির জন সিনা, সাহসীকতার নেপথ্যে ছিল অন্য কারণ!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget