এক্সপ্লোর

John Cena at Oscar Stage: অস্কারের মঞ্চে হঠাৎ নগ্ন হয়ে হাজির জন সিনা, সাহসীকতার নেপথ্যে ছিল অন্য কারণ!

John Cena at Oscar Stage: যিনি কস্টিউম ডিজাইনারের পুরস্কার ঘোষণা করবেন, জনগণের যে নজর থাকবে তাঁর পোশাকের দিকেও, সেটাই তো স্বাভাবিক। তবে মঞ্চে এসে এক্কেবারে তাক লাগিয়ে দেন জন সিনা

নয়াদিল্লি: অস্কারের মঞ্চ একদিকে যেমন সম্মানের, কিন্তু তার উল্টো পিঠে কি সবসময় থাকে বিতর্ক? ২০২৩ সালে অস্কারের মঞ্চে বিতর্কের শিরোনামে উঠে এসেছিল চড়কাণ্ড। আর এবার, অস্কারের মঞ্চে বিতর্ক সৃষ্টি করল পেশাদার কুস্তিগীর জন সিনা (John Cena)। এইবছর অস্কারেরগ মঞ্চে সামগ্রীক অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় ছিলেন জিমি কিনেল। আর জনকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার ঘোষণা করার জন্য়। 

যিনি কস্টিউম ডিজাইনারের পুরস্কার ঘোষণা করবেন, জনগণের যে নজর থাকবে তাঁর পোশাকের দিকেও, সেটাই তো স্বাভাবিক। তবে মঞ্চে এসে এক্কেবারে তাক লাগিয়ে দেন জন সিনা। কোথায় পোশাক? পেশাদার কুস্তিগীরের গায়ে নেই একটি সুতোও! কেবল নিম্নাঙ্গ ঢাকা রয়েছে একটি কার্ডে। যে কার্ডে বিজেতার নাম লেখা রয়েছে, সেই কার্ডই নিজের নিম্নাঙ্গ ঢাকার জন্য ব্যবহার করেছেন জন। মঞ্চে তাঁকে এমনভাবে আসতে দেখে হতবাক সকলেই। অনেকে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান। 

তবে খোলসা করেন জন নিজেই। কস্টিউম ডিজাইনারের সম্মান জানাতে গিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, পোশাকের গুরুত্ব। গোটা বিষয়টা ঘটে কয়েক মিনিটের মধ্যেই। গোটা মঞ্চে অবশ্য মোটেই নগ্ন হয়ে ছিলেন না জন। তিনি মঞ্চে এসে কেবল বলেন, 'পোশাক গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।' এরপরেই মৃদু হয়ে আসে মঞ্চের আলো। সঙ্গে সঙ্গে তাঁক সহকারীরা এসে একটি সুন্দর গাউন পরিয়ে দেন জনকে। সেই গাউনেই বাকিটা সঞ্চালনা করেন জন। সেরা কস্টিউম ডিজাইনারের পুরষ্কার পান মার্টিন স্করসেসি। 

এর আগে, ১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ শান্তির চিহ্নের ওপর গুরুত্ব দেওয়ার জন্য নগ্ন হয়ে দৌড়েছিলেন। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সালে। তবে জন সিনার এই পদক্ষেপ যেন অভিনব বলে প্রশংসিত হয়েছে, তেমনই আবার জন্ম দিয়েছে বিতর্কও। অস্কারের মঞ্চে এই ধরনের নগ্নতা আদৌ অশ্লীল কি না.. তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hollywood Reporter (@hollywoodreporter)

আরও পড়ুন: Oscar 2024: অস্কারের মঞ্চে 'ওপেনহাইমার'-এর জয়জয়াকার, সম্মানিত নোলান, সিলিয়ান, এমা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget