এক্সপ্লোর

Rahul Banerjee Death: তালসারির এই ঘরটাই ছিল রাহুলের শেষ ঠিকানা, চায়ের কাপ থেকে বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার... কিছুই সরায়নি হোটেল কর্তৃপক্ষ

Rahul Banerjee Death Case : রাহুলের শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে ৪০০৫ নম্বর রুমটা এখনও একইরকম ভাবে রেখে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ

সৌমিত্র রায়, কলকাতা: তালসারির সমুদ্রে শ্য়ুটিং করতে গিয়ে তলিয়ে মৃত্য়ু হয়েছে অভিনেতা-লেখক রাহুল বন্দ্যোপাধ্যায়ের। শ্য়ুটিংয়ের সময় তিনি যে হোটেলে ছিলেন, সেই রুমে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর স্মৃতি। চায়ের কাপ, টি ব্যাগ থেকে  বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার। কিছুই সরায়নি হোটেল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন, "প্য়াক আপ হয়ে গেছিল..", তবু চলছিল ক্যামেরা ? কেন ? রাহুলের মৃত্যুর পর বড় প্রশ্ন

 রাহুলের  শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে ৪০০৫ নম্বর রুমটা এখনও একইরকম ভাবে রেখে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ

তালসারির হোটেলের এই ঘরটাই ছিল তাঁর শেষ ঠিকানা, এলোমেলো বিছানা, ছড়িয়ে ছিটিয়ে থাকা বালিশ, চায়ের কাপ, ব্যবহারের টি ব্যাগ, সবই আছে। শুধু তিনি নেই। দিঘার তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্য়ু হল অভিনেতা-লেখক রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে ৪০০৫ নম্বর রুমটা এখনও একইরকম ভাবে রেখে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হোটেল মালিক সৌরভ চৌধুরী বলেন, 'রাহুল দা কি খাবেন না খাবেন পার্সোনালি আমাকে ফোন করে বলতেন। লোকে এই জায়গাটা এবং হোটেলটা পছন্দ করতেন বলেই এখানে শুটিং হয়েছে। রাহুল দা আমাকে পরশুদিন বলেছিলেন খিচুড়ি খাব, বেগুন ভাজা খাব আলু সেদ্ধ খাব।। আজকে যখন ওখানে গিয়েছিলাম আমাকে একটু মাছ খাওয়াস পরেরবার যখন আসবো আমাকে একটু ভেজ খাওয়াবি....।' হোটেলের ঘরের ব্যালকনিতে দাঁড়ালে চোখ আটকায় নীল সমুদ্রে। রবিবার এই সমুদ্র তটেই শেষবার শ্য়ুটিং করেছিলেন রাহুল। শেষ মুহূর্তের সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

"একুট যদি সুযোগ হত, ওকে বাঁচাতে পারতাম আমরা..."
 
 পরিচালক রাজ চক্রবর্তী বলেন, কেউ আমরা ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না যে রাহুল নেই। কলকাতার বাড়ি থেকে যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের রওনা দিয়েছিলেন তালসারিতে শ্যুটিং-এর জন্য। এই গাড়িতেই চালক বাবলু দাসের সঙ্গে কলকাতা থেকে রওনা দেন। চালক ফাঁকা গাড়ি নিয়ে রওনা হবেন। গাড়িতে লেখা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়। প্রয়াত অভিনেতার গাড়ির চালক বাবলু দাস বলেন, আমরা বুঝে উঠতেই পারিনি। যে এরকম যে ঘটনা ঘটবে, কিছু বুঝে উঠতে পারিনি। আর সেও (রাহুল বন্দ্যোপাধ্যায়) বুঝতে পারেনি, এরকম জলের গভীরতা এতটা, তার মধ্যে জোয়ার এসেছিল। একুট যদি সুযোগ হত, ওকে বাঁচাতে পারতাম আমরা। একদম সুযোগ দেয়নি।' রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তবুও তিনি আছেন। চিরদিনই থেকে যাবেন তাঁর ছবিতে, তাঁর লেখায়..।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget