এক্সপ্লোর

Rahul Banerjee Unknown Story: হলে রাহুল ঢুকতেই দর্শকদের উন্মাদনা, বন্ধ করে দিতে হয় নাটক! সহ্য করতে না পেরে কোমায় চলে গিয়েছিলেন অভিনেতার বাবা!

Rahul Banerjee News: ঘটনায় প্রচণ্ড মুষড়ে পড়েন রাহুলের বাবা। তাঁর মনে হয়, পর্দার নায়কের দ্যুতির কাছে, হেরে গেল মঞ্চাভিনয়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চিরদিনই তুমি যে আমার: অভিনেতা রাহুলের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
  • প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত, অরুণোদয় থেকে রাহুল নামাঙ্কিত হন তিনি।
  • বাবার নাটক চলাকালীন দর্শকাসন থেকে হুলস্থূল, বন্ধ হয় অভিনয়।
  • ঘটনার অভিঘাতে বাবার কোমা, আত্মগ্লানি থেকে ফেরে রাহুল।

কলকাতা: রুপোলি পর্দায় পা তো রেখেছিলেন অনেকদিন আগেই, তবে তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল, 'চিরদিনই তুমি যে আমার'। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র পরিচালনায় তৈরি এই সিনেমা তাঁকে যেন কোন এক যাদুকাঠির ছোঁয়ায়, করে তুলেছিল নায়ক। টলিউডের প্রথম সারির নায়ক। খ্যাতি, তাঁকে ঘিরে উন্মাদনা সবটাই তিনি ছুঁয়ে দেখেছিলেন। পরবর্তীতে ইন্ডাস্ট্রি অবশ্য তাঁকে চরিত্রাভিনেতা হিসেবে বেশি পছন্দ করেছেন। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে তিনি অনায়াসেই দর্শকদের মন জয় করেছেন তিনি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)।

তবে ব্যক্তিগত জীবনটা মোটেই সহজ ছিল না অরুণোদয়ের। 'চিরদিনই তুমি যে আমার' ছবিটিই তাঁকে দিয়েছিল রাহুল পরিচিতি। অভিনেতার আসল নাম, অরুণোদয়। কিন্তু যখন 'চিরদিনই তুমি যে আমার'-এর নায়ক হলেন তিনি, প্রযোজনা সংস্থা থেকে ঠিক করা হল, অরুণোদয় নাম বড়ই কঠিন। শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্যান, তাই অরুণোদয় থেকে নাম বদলে গেল রাহুল-এ। আর তারপরেই সেই স্বপ্নকে ছুঁয়ে দেখার সফর। 'চিরদিনই তুমি যে আমার' খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল রাহুলকে। তবে তাঁর শিকড় ছিল নাটকের মঞ্চে। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় (Biswanath Banerjee) ছিলেন নাটকের মঞ্চের মানুষ। কিন্তু এই নাটকের মঞ্চেই ঘটে গেল দুর্ঘটনাটা। 

সেটা ছিল, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের শেষ প্রযোজিত নাটক। মঞ্চে তখন অভিনয় চলছে, সেই সময়েই হঠাৎ প্রেক্ষাগৃহে ঢুকে আসেন রাহুল ওরফে অরুণোদয়। বাবার থিয়েটার দেখতে ছেলে আসবে, এ আর নতুন কি? কিন্তু অবাক করার মতো বিষয়টা সেখানেই। সেই সময়ে সদ্য সদ্য মুক্তি পেয়েছে, 'চিরদিনই তুমি যে আমার'। রাহুলকে ঘিরে তখন উন্মাদনা তুঙ্গে। প্রেক্ষাগৃহে রাহুল এসেছে, সিনেমার নায়ক এসেছে... এই কথা ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে ওঠেন দর্শকেরা। পর্দার নায়ককে একবার দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় প্রেক্ষাগৃহে। নায়ককে একবার দেখার জন্য, তাঁর থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই কার্যত পেছন ফিরেছেন মঞ্চের দিক থেকে। সবার চোখই রাহুলের দিকে। পরিস্থিতি এমন হল যে, বন্ধ করে দিতে হল মঞ্চাভিনয়। 

ঘটনায় প্রচণ্ড মুষড়ে পড়েন রাহুলের বাবা। তাঁর মনে হয়, পর্দার নায়কের দ্যুতির কাছে, হেরে গেল মঞ্চাভিনয়। ঘটনার অভিঘাত সহ্য করতে না পেরে, ৭ দিনের মধ্যে কোমায় চলে যান বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ভীষণ ভেঙে পড়েন রাহুল। বাবার এই পরিস্থিতির জন্য, নিজেকেই দোষী করতে থাকেন। সরে আসেন পর্দা থেকে, বন্ধ করে দেন কাজ। পরবর্তীকে মা ও স্ত্রীয়ের হাত ধরে, ফের জীবনের মূল স্রোতে ফিরেছিলেন রাহুল।

ইন্ডাস্ট্রির আরও অনেক অভিনয়, অনেক লেখা পাওয়ার ছিল তাঁর থেকে... কিন্তু জীবনের হিসেব কোনোদিন যেমন মেলে না, মিলিয়ে দিয়ে যেতে পারলেন না রাহুল ও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget