এক্সপ্লোর

Tollywood Film: বড়পর্দায় রাহুল-দেবলীনার জুটি, বারবনিতার চরিত্রে চমক শ্রীলেখার

Tollywood New Film: পরিচালক বাপ্পা ছবির পাশাপাশি থিয়েটারেও মানুষ। নিজের একটি দল রয়েছে তাঁর এই ছবি নিয়ে তিনি বলছেন...

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ও দেবলীনা দত্তকে (Deblina Dutta) নিয়ে নতুন ছবির আনছেন পরিচালক 'বাপ্পা'। ছবির নাম 'নেগেটিভ' (Negative)। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। অন্যান্য চরিত্রে রয়েছেন, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব ও খালেদ মেহমূদ তূর্জো।

এই ছবিতে রাহুল অভিনয় করেছেন ফটোগ্রাফারের চরিত্রে। তবে নিজের বিচরণক্ষেত্রে মোটেই সুনাম নেই তাঁর। প্রায় সবাই মনে করেন, তিনি একেবারেই খারাপ ছবি তোলেন। কেউই ছবি তোলার কনট্র্যাক্ট দেয় না তাঁকে। জোটে শুধু মৃতের ছবি তোলার বায়না। সংসারে যথেষ্ট অর্থকষ্ট রয়েছে তাঁর। রাহুলের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবলীনা দত্তকে। অর্থকষ্ট থাকলেও, স্বামী-স্ত্রীর সুসম্পর্ক রয়েছে। রাহুলের চরিত্রের নাম বিশ্বকর্মা ও দেবলীনার চরিত্রের নাম মালা। এমনই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে বিশ্বকর্মা এক অদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। জীবনের কোন পরিস্থিতিতে গিয়ে কঠিন এক সিদ্ধান্ত নিতে হয় এই ফটোগ্রাফারকে? সেই পরিস্থিতির গল্পই বলবে নতুন ছবি 'নেগেটিভ'। 

পরিচালক বাপ্পা ছবির পাশাপাশি থিয়েটারেও মানুষ। নিজের একটি দল রয়েছে তাঁর এই ছবি নিয়ে তিনি বলছেন, 'আমার এর আগের ছবি 'শহরের উপকথা'-ও বাদল সরকারের নাটক নিয়েই। একজন শিল্পীকে হামেশাই বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেয় সমাজ। আমাদের সবার চোখেই এই ধরণের ঘটনা পড়ে। আমায় ভীষণভাবে নাড়া দিয়েছিল এই ঘটনাগুলো। এর ফলেই ঠিক করি, এই ধরণের একটি গল্প নিয়েই ছবি করব। রাহুলদা, শ্রীলেখাদি, দেবলীনাদির মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভাল লাগছে। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সেরা অভিনয়টা করেছেন।'

এই ছবিতে নিয়ে রাহুল বলছেন, 'এই চিত্রনাট্যে অভিনয়ের অনেক জায়গা রয়েছে। আমার দ্বৈতচরিত্র আছে, পিতা-পুত্র দুই ভূমিকাতেই আমি অভিনয় করেছি। খুব চাপের মধ্যে কাজ করলেও টিমের সবার সঙ্গে একটা ভাল সম্পর্ক ছিল। আউটডোর লোকশনে শ্যুটিংয়ে গিয়ে যথেষ্ট খাটতে হয়েছে। তবে একটা ছবি যদি সৎ উদ্দেশ্য নিয়ে বানানো হয়, সেক্ষেত্রে কাজ করতেও ভাল লাগে। বিশ্বকর্মার চরিত্রের যে সাইকোলজিক্যাল সফরটা রয়েছে গোটা ছবি জুড়ে, সেটা আমার বেশ ভাল লেগেছে।' ছবি নিয়ে দেবলীনা বলছেন, 'বাপ্পার থেকে চিত্রনাট্যটা শুনে প্রথমেই ভাল লেগেছিল। বিশ্বকর্মার সঙ্গে মালার রসায়নটা অদ্ভূত কিন্তু সুন্দর। ছবির গল্পের বাঁধুনি থেকে শুরু করে গান.. আশা করব সবই মানুষের মন ছুঁয়ে যাবে।'

এই ছবিতে শ্রীলেখা মিত্রকে দেখা যাবে একজন বারবনিতার চরিত্রে। ছবিতে তাঁর একটি আইটেম নম্বরও রয়েছে। নৈহাটি ও তার আসেপাশের অঞ্চলে হয়েছে ছবির শ্যুটিং।

আরও পড়ুন: Kanchan-Anupam: কেবল কাঞ্চন বা অনুপম নন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও ট্রোলিংয়ের মুখে পড়েছে টলিউড

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget