এক্সপ্লোর

Raj Kundra: ইনস্টাগ্রামে ফিরলেও সমস্ত পোস্ট মুছে দিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরা। পর্নকাণ্ডের পর ফের ইনস্টাগ্রামে ফিরলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তবে ইনস্টাগ্রাম থেকে মুছে দিলেন সমস্ত ছবি ও ভিডিও। 

নয়াদিল্লি: ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরা। পর্নকাণ্ডের পর ফের ইনস্টাগ্রামে ফিরলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তবে ইনস্টাগ্রাম থেকে মুছে দিলেন সমস্ত ছবি ও ভিডিও। 

হামেশাই ইনস্টাগ্রামে স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে মজার ভিডিও ভাগ করে নিতেন রাজ। নেটিজেনরাও বেশ পছন্দ করতেন এইসব মজার ভিডিও। কিন্তু সেই সমস্ত ভিডিওই ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন রাজ। এমনকি তিনি তাঁর অ্যাকাউন্টিকেও প্রাইভেট করে দিয়েছেন। এখন কেবলমাত্র তাঁর ফলোয়ার্সরাই তাঁর পোস্ট দেখতে পাবে। আর নতুন করে তাঁর অ্যাকাউন্টের কার্যকলাপ দেখতে গেলে পাঠাতে হবে ফলো রিকোয়েস্ট। 

২০২১ সালের জুলাই মাসে পর্নকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। ২ মাস জেলে ছিলেন তিনি। এরপর একাধিকবার শিল্পা শেট্টি জনসমক্ষে এলেও সবার সামনে আসেননি রাজ কুন্দ্রা। এমনকি বছর শেষে ছেলের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা যায় তাঁকে। সেখানে ক্যামেরা দেখে মুখ ঢাকেন তিনি। জামিনে মুক্ত হওয়ার পর প্রকাশ্যে কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি তাঁকে। বরং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেসময়েই মুখে দিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে ফিরে দেখা মুহূর্ত, ত্বরিতাকে খোলা চিঠি সৌরভের

পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। জামিন পাওয়ার পর থেকে একবারও জনসমক্ষে শিল্পা শেট্টির ছবিই প্রকাশ্যে এনেছিল রাজ কুন্দ্রাকে। শিল্পা শেট্টির অনুরাগীদের অজানা নয় যে দীপাবলি মিটতেই অভিনেত্রী পরিবারসহ হিমাচল প্রদেশেক ধর্মশালায় বেড়াতে গিয়েছেন। সেখান থেকে তিনি আগেও ভিডিও পোস্ট করেছিলেন। আর সেখানেই অনুরাগীদের ক্যামেরাবন্দি হলেন সস্ত্রীক রাজ কুন্দ্রা। সম্প্রতি কোনও এক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ধর্মশালার কোনও মন্দির দর্শন করতে গিয়েছেন দম্পতি। 

প্রসঙ্গত, দীর্ঘদিন পর 'হাঙ্গামা টু' ছবি দিয়ে রুপোলি পর্দায় ফেরেন 'ধড়কন' অভিনেত্রী শিল্পা শেট্টি। বিগত কয়েক বছরে তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও ছোট পর্দায় বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে। ছোট পর্দায় জনপ্রিয় ডান্স শোয়ের বিচারকের আসনে হাজির ছিলেন শিল্পা। খুব শীঘ্রই তাঁকে 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-র বিচারকের আসনে দেখা যেতে চলেছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget