এক্সপ্লোর

Raj Kundra: চিটফান্ড মালিকের সঙ্গে Bitcoin লেনদেন, রাজ ও শিল্পার ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

Shilpa Shetty: রাজের নামে মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের কাছে Variable Tech Private Limited নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে।

মুম্বই: IPL বেটিং, সফ্টপর্ন মামলায় নাম উঠেছিল আগেই। এবার Bitcoin জালিয়াতি মামলাতেও নাম জড়াল ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra)। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ। এবার মুম্বইয়ে তাঁর ১০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ মামলায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। জুহুতে শিল্পার নামে কেনা একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছে ED.

রাজ এবং শিল্পার মোট ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED. এর মধ্যে শিল্পার নামে থাকা জুহুর একটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয়েছে পুণের একটি বাংলো। রাজের নামে কেনা ইক্যুইটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ED.

মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের কাছে Variable Tech Private Limited নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অমিত ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ-সহ আরও বেশ কয়েক জনের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে। Bitcoin-এ বিনিয়োগের নামে কোটি কোটি টাকা তোলেন অভিযুক্তরা। শুধুমাত্র ২০১৭ সালেই ৬,৬০০ কোটি টাকা তোলা হয়েছিল বলে জানা যায়। যাঁদের কাছ থেকে টাকা তোলা হয়, তাঁদের প্রতি মাসে Bitcoin-এ ১০ শতাংশ রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। ক্রিপ্টো সম্পত্তি গড়ে তোলার কথা ভেবে অনেকেই টাকা ঢালেন ওই সংস্থায়। কিন্তু ওই সংস্থা সকলকে ঠকিয়েছে বলে একাধিক মামলা দায়ের হয়। (Bitcoin Ponzi Scam)

এই মামলার তদন্তে নেমে রাজের সঙ্গে ওই সংস্থার সংযোগ খুঁজে পায় ED. জানা গিয়েছে, অমিতের থেকে ২৮৫টি Bitcoin পেয়েছিলেন রাজ। ED জানিয়েছে, এই দুর্নীতি চক্রের মাথা হলেন অমিত। GainBitcoin নামের একটি চিটফান্ড সংস্থা খুলেছিলেন তিনি। ইউক্রেনে একটি দফতর খোলারও পরিকল্পনা ছিল তাঁদের, যা বাস্তবায়িত হয়নি। নিরীহ মানুষকে টোপ দিয়ে কোটি কোটি টাকা আদায় করেছিলেন অমিত। সেই Bitcoin-ই রাজের কাছে যায়, বর্তমানে যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। 

আরও পড়ুন: Salman Khan: সলমনকে 'ভয় দেখাতে' কয়েক লক্ষ টাকার সুপারি! পুলিশের হাতে নয়া তথ্য

এই মামলায় ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ED. তিনজনকে গ্রেফতারও করা হয়েছে, সিম্পি, নিতিন গৌড় এবং নিখিল মহাজন। বর্তমানে তাঁরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। মূল অভিযুক্ত অমিত এবং মহেন্দ্র গা ঢাকা দিয়েছেন। এর আগে তাংদের ৬৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ED. এবার রাজ এবং শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget