এক্সপ্লোর

Rajeev Charu: ব্যক্তিগত আর কাজের জায়গা আলাদা, রাজীবের সঙ্গে শো করতে আপত্তি নেই: চারু

Rajeev Charu Update: সম্প্রতি একটি সাক্ষাৎকারে চারু জানিয়েছেন, কাজ কাজের জায়গায়। ব্যক্তিগত সম্পর্কে সমস্যা থাকলেও কোনও শো-তে রাজীবের সঙ্গে একসঙ্গে কাজ করতে সমস্যা নেই চারুর।

মুম্বই: তাঁদের দাম্পত্য এখনও খবরের শিরোনামে। শোনা গিয়েছে, বিয়ের ২ বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হেঁটেছেন তাঁরা। এও গুঞ্জন, 'বিগ বস'-এর (Big Boss) আগামী  সিজনে নাকি একসঙ্গে দেখা যেতে পারে তাঁদের। তবে এই প্রথম একসঙ্গে-শো-তে থাকা নিয়ে মুখ খুলেছেন রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারু (Ashopa Charu)।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে চারু জানিয়েছেন, কাজ কাজের জায়গায়। ব্যক্তিগত সম্পর্কে সমস্যা থাকলেও কোনও শো-তে রাজীবের সঙ্গে একসঙ্গে কাজ করতে সমস্যা নেই চারুর। অন্যদিকে 'বিগ বস'-এর অফার পাওয়ার কথা বকলমে স্বীকার করে নিয়েছেন রাজীব-চারু দুজনেই।

একটি সাক্ষাৎকারে চারুকে 'বিগ বস' (Big Boss)-এর আগামী সিজনের অফার পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন চারু। জানিয়েছেন, তিনি 'বিগ বস'-এর কর্তৃপক্ষের তরফ থেকে শো-তে থাকার অফার পেয়েছেন। তবে রাজীব সেই শো-তে থাকবেন কি না সে নিয়ে কর্তৃপক্ষ চারুকে কিছু জানায়নি।

আরও পড়ুন: Raj Subhasree: 'তুমি না থাকলে..' শুভশ্রীর ছবি শেয়ার করে প্রেমের অকপট স্বীকারোক্তি রাজের

অপরদিকে রাজীবও মুখ খুলেছেন 'বিগ বস' (Big Boss)-এর আগামী সিজনের অফার পাওয়া নিয়ে। রাজীব জানিয়েছেন, তিনি শো-তে যাওয়ার অফার পেয়েছেন। কিন্তু এই নিয়ে তাঁর পরিবার ও বন্ধুদের বিভিন্ন মতামত রয়েছে। তিনি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি এই শো-তে আদৌ অংশ নেবেন কি না।

কিছুদিন আগে নিজের ভ্লগে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন চারু। 'আমি জানি যে, মানুষের অনেক প্রশ্ন রয়েছে আমার এই সিদ্ধান্তকে নিয়ে। অনেকের আমার সিদ্ধান্ত নিয়ে নানা দ্বিধাও রয়েছে। অনেকেই মনে করছেন যে, আমি ভুল। কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে, আমার এই সিদ্ধান্ত একদিনের নয়। দীর্ঘদিন ধরে আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছি। আমি আবেগপ্রবণভাবে কিংবা হঠকারিতায় এই সিদ্ধান্ত নিইনি। আমি একেবারে সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্ত আমার জন্য নয়। এই সিদ্ধান্ত জিনিয়ার জন্য। আমি শুধু এটাই বলতে চাই যে, যে সম্পর্ক লক্ষ্যে পৌঁছনোর নয়, তা একটা সুন্দর মুহূর্ত দেখে ছেড়ে দেওয়াই ভালো।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajeev Sen (@rajeevsen9)

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget