এক্সপ্লোর

Shah Rukh Khan: 'শাহরুখ দিবস'-এই প্রকাশ্যে আসবে 'ডাঙ্কি'র প্রথম ঝলক, কখন?

'Dunki' Trailer: ছবির কথা যেদিন ঘোষণা হয়েছে সেদিনই একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আর কিছুই ঝলক দেওয়া হয়নি। অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

নয়াদিল্লি: বছর ঘুরে ফের হাজির হতে চলেছে অনুরাগীদের বহু প্রতীক্ষিত সেই দিন। দরজায় কড়া নাড়ছে 'এসআরকে ডে' (SRK Day) অর্থাৎ 'শাহরুখ দিবস'। রাত পোহালেই, ২ নভেম্বর। বলিউডের বাদশাহ্ (Badshah Of Bollywood) পূর্ণ করবেন ৫৮ বছর। তবে বয়স যে তাঁর জন্য কেবলই একটা সংখ্যা, তা কিং খানের (King Khan) সুদীর্ঘ ফ্যান ফলোয়িং দেখলেই আন্দাজ করা যায়। আর এবারের জন্মদিনে 'ডবল ধামাকা'। চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের (Shah Rukh Khan) শেষ ছবি 'ডাঙ্কি'র (Dunki Teaser) প্রথম ঝলক মিলবে এদিন। কিন্তু কখন?

কখন প্রকাশ্যে আসবে 'ডাঙ্কি'র টিজার-ট্রেলার? 

বহুদিনের চেষ্টার পর অবশেষে। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় এই প্রথম অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। চলতি বছরে ইতিমধ্যেই মুক্তি পাওয়া কিং খানের বাকি দুটি ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। এবার পালা চলতি বছরে তাঁর শেষ বাজির। বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান, তাপসী পান্নু অভিনীত 'ডাঙ্কি'।

ছবির কথা যেদিন ঘোষণা হয়েছে সেদিনই একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আর কিছুই ঝলক দেওয়া হয়নি। অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। বেশ কয়েকবার ছবির শ্যুটিংয়ের ফুটেজ ভাইরাল হলেও ওইটুকুই সার। তার মাঝে গেছে 'পাঠান' ও 'জওয়ান' ঝড়। এবার অনুরাগীরা অপেক্ষায় 'ডাঙ্কি'র ঝলকের। 

আগেই শোনা গিয়েছিল, নিজের জন্মদিনে ফ্যানেদের আশাপূরণ করবেন শাহরুখ। তাঁর জন্মদিনেই নাকি প্রথম ঝলক মিলবে 'ডাঙ্কি'র। অর্থাৎ আগামীকাল, ২ নভেম্বর, বৃহস্পতিবারই প্রকাশ্যে আসবে 'ডাঙ্কি' টিজার বা 'জওয়ান'-এর ভাষায় বললে প্রিভিউ। 

একইসঙ্গে এক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, ২ নভেম্বর সকাল ১১টায় মুক্তি পাবে ছবির টিজার। এতে মূলত রাজকুমার হিরানির ছবির গল্পের ঝলক মিলবে, সেই সঙ্গে চরিত্রদেরও ঝলক মিলতে পারে। শাহরুখ, তাপসী ছাড়াও এই ছবিতে শোনা গিয়েছিল যে দিয়া মির্জা, পরীক্ষিত সাহানি ও বোমন ইরানিকে দেখা যাবে। শুধু তাই নয়, গুঞ্জন যে ধর্মেন্দ্র, সতীশ শাহের সঙ্গে কাজল ও ভিকি কৌশলের ক্যামিও চরিত্র থাকবে। 

আরও পড়ুন: 'Tiger 3': বিদেশের মাটিতে একদিন আগেই পৌঁছবে সলমন খানের 'টাইগার ৩'

বলিউডে প্রায় ৪ বছরের খরা কাটিয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে শাহরুখ খানের হাত ধরেই লক্ষ্মীলাভ হয়। 'পাঠান' ঝড় তোলে বক্স অফিসে। তার রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরে হাজির হন 'জওয়ান' শাহরুখ। ঝড়কে ছাপিয়ে তা তুফান তোলে বক্স অফিসে। কিং খান নিজের কাজ দিয়ে প্রমাণ করেন 'তিনিই সত্যিই বলিউডের বাদশাহ্'। এই দুই ছবির বিপুল সাফল্যের পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় 'ডাঙ্কি'র। একে তো উত্তেজনার পারদ চড়েছে, তার ওপর রাজকুমার হিরানির ছবি ভালবাসেন একটা বড় অংশের দর্শক, তাছাড়াও এটিই রাজু হিরানি ও কিং খানের প্রথম একসঙ্গে কাজ। এবারের বড়দিন বক্স অফিসের জন্য 'বড়দিন' আনতে পারে কি না সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget