এক্সপ্লোর

'Bheed' Teaser Out: করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা এবার বড়পর্দায়, 'ভিড়' ছবির পরিচালনায় অনুভব সিনহা

'Bheed': 'মুল্ক', 'আর্টিকল ১৫', 'থপ্পড়'-এর মতো ছবির পর সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'ভিড়' নিয়ে আসছেন অনুভব সিনহা। মুখ্য চরিত্রে রাজকুমার রাও ও ভূমি পেডনেকর।

নয়াদিল্লি: প্রকাশ্যে এল রাজকুমার রাও (Rajkummar Rao) ও ভূমি পেডনেকর (Bhumi Pednekar) অভিনীত 'ভিড়' ছবির টিজার (Bheed Teaser Out)। ২০২০ সালে করোনার কামড়ে (corona virus outbreak) লকডাউন (lockdown) শুরু হয় বিশ্বজুড়ে। সেই সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের (migrant workers) যে দুর্দশা হয়েছিল, টিজারে তার সঙ্গে তুলনা টানা হয়েছে ১৯৪৭ সালের ভারত ভাগের (partition)। ছবির পরিচালনায় অনুভব সিন্হা (Anubhav Sinha)। 

প্রকাশ্যে 'ভিড়'-এর টিজার, পরিচালনায় অনুভব সিন্হা

আরও একটা দুর্দান্ত গল্প নিয়ে আসছেন অনুভব সিন্হা। ছবির নাম 'ভিড়'। সামাজিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি পুরোটাই শ্যুট করা হয়েছে সাদা-কালোয়। করোনা অতিমারী চলাকালীন আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা লাগু হয়েছিল তা কীভাবে দৈনিক মজুরি বা পরিযায়ী শ্রমিকদের জীবন ধ্বংস করেছিল তার ওপর আলোকপাত করবে এই ছবি।

'মুল্ক', 'আর্টিকল ১৫', 'থপ্পড়'-এর মতো ছবির পর সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'ভিড়' নিয়ে আসছেন অনুভব। ২০২০ সালের মার্চ মাসে করোনার প্রকোপ যখন ধীরে ধীরে বাড়ছে তখন সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে যে লকডাউন ঘোষণা করেন, তারপরের কিছু ঘটনা অবলম্বনেই এই ছবি তৈরি। 

এই টিজার শেয়ার করে রাজকুমার রাও সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমরা সেই সময়ের গল্প বলছি যখন বাটোয়ারা দেশের নয়, সমাজের হয়েছিল। অন্ধকার সেই সময়ের গল্প, সাদা কালোয়, 'ভিড়'। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৪ মার্চ, ২০২৩।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

১ মিনিট ১২ সেকেন্ড দীর্ঘ এই টিজারে ১৯৪৭ সালের দেশভাগের ফাইল ফুটেজের সঙ্গে ২০২০ সালের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার অজস্র ছবির তুলনা করে দেখানো হয়েছে। যেন একই ছবি, কেবল ঘটনার সময় ও প্রেক্ষাপট আলাদা। বাস ডিপো, ট্রেন স্টেশনে থিকথিকে অসহায় মানুষের ভিড়, রাস্তাজুড়ে পরিবার, মালপত্র নিয়ে হাঁটতে থাকা লক্ষ লক্ষ নিরুপায় মানুষ, সবকিছুই যেন বছর তিনেক আগের খবরে দেখা সেই সমস্ত স্মৃতি উস্কে দেবে ফের। 

টিজারে যদিও ছবির কোনও স্টারকাস্টের নাম উল্লেখ করা হয়নি, কারও মুখও দেখানো হয়নি। তবে গত মাসে ভূমি পেডনেকর, সহ-অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে 'ভিড়' ছবির বিহাইন্ড-দ্য-সিনস শেয়ার করেছিলেন। ক্যাপশনে লেখেন, 'প্রকাশ্যে 'ভিড়', একটি সামাজিক নাটক, আমাদের দেশের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে দ্বিধাবিভক্তি এবং জটিলতার উপর আলোকপাত করতে চলেছে!'

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: স্ত্রী-সন্তানকে বাড়ি থেকে বের করে দিলেন নওয়াজ? কী বলছে ঘনিষ্ঠ সূত্র?

ছবিতে রাজকুমার রাওকে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে এক ডাক্তারের ভূমিকায় দেখা যাবে ভূমি পেডনেকরকে। ২৪ মার্চ ছবির মুক্তি। এই ছবিতে পঙ্কজ কপূর, আশুতোষ রানা, দিয়া মির্জা, বিরেন্দ্র সাক্সেনা, আদিত্য শ্রীবাস্তব, কৃতিকা কামরা, কর্ণ পণ্ডিতের মতো অভিনেতাদেরও দেখা যাবে। ভূষণ কুমারের 'টি সিরিজ' ও অনুভব সিন্হার 'বেনারস মিডিয়াওয়ার্কস' ছবির প্রযোজনা করছে। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget