এক্সপ্লোর

Oh Lovely: মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে শ্য়ুটিং-এর অজানা কথা, শেয়ার করলেন ঋক-রাজনন্দিনী

Bengali Film: ইতিমধ্য়েই বড়পর্দায় মুক্তি পেয়েছে 'ওহ লাভলি'।

কলকাতা:  আজই বড়পর্দায় মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) ছবি 'ওহ লাভলি'। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী ,ঋক আর অবশ্য়ই মদন মিত্র। কেমন ছিল মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতা?  সেটাই এবিপি লাইভের সঙ্গে শেয়ার করে নিলেন  ঋক ও রাজনন্দিনী।

ঋক জানালেন,  'ছবির সেটে আমরা মদনদাকে একজন অভিনেতা হিসেবেই পেয়েছি, রাজনীতিক হিসেবে নয়। আর সেটে উনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই আসতেন। কাজ করতে গিয়ে কখনও মনে হয়নি কোনও নতুন অভিনেতার সঙ্গে কাজ করছি।'

অন্য়দিকে রাজনন্দিনী জানালেন, ' সেটে একেবারেই একজন সাধারণ অভিনেতার মতই ছিলেন মদন মিত্র। সবার সঙ্গে মিলেমিশেই উনি কাজ করেছিলেন।'

এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজনন্দিনী জানালেন, 'পরিচালক হরনাথ চক্রবর্তী তাঁর প্রতি অসম্ভব যত্নশীল ছিলেন। বোলপুরে শ্য়ুটিং করতে গিয়ে আমার ঠাণ্ডা লেগে জ্বর আসে, সেইসময় উনি সর্বোত ভাবে আমার পাশে ছিলেন। এর পাশাপাশি আমাকে আর ঋককে কাজ করার যথেষ্ট স্পেস দিয়েছিলেন তিনি, ফলে কাজ করতে কোনওরকম অসুবিধেই হয়নি।'

আরও পড়ুন...

আমন্ড, আখরোট নাকি কাজু... চুলের স্বাস্থ্য ভাল রাখতে রোজের ডায়েটে কোন কোন বাদাম রাখবেন?

প্রসঙ্গত রাজনন্দিনীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ঋক বলেন, 'রাজনন্দিনী একজন অভিজ্ঞ অভিনেত্রী, আমার মত নবাগতকে ও ভিষণ সহযোগীতা করেছিল, তাই কাজটাও আস্তে আস্তে সহজ হয়ে যায়, আর আমাদের বন্ধুত্বটাও জমে ওঠে।' 

পাশাপাশি মদন মিত্রর (Madan Mitra) 'ওহ লাভলি' গানের কথা কীভাবে মাথায় এল পরিচালকের? উত্তরে হরনাথ চক্রবর্তী বলেন, ' এই ছবির একটি গানের শ্য়ুটিং-এর সময়ই মাথায় আসে যে মদনদা যখন ছবিতে আছে, তখন ওঁর গানটাও রাখা যায়। পরবর্তী সময়ে মদনদার (Madan Mitra) গলায় গানটি রেকর্ড করা হয় ও দর্শক এটির ভূয়সী প্রশংসা করেন।'

পাশাপাশি তিনি আরও জানান, 'এই ছবিতে প্রেমের গল্প দেখানো হলেও ছবির শেষে রয়েছে বিশেষ ট্য়ুইস্ট। ছবির প্রত্য়েকটি গান ইতিমধ্য়েই পছন্দ করেছে দর্শক। তাই আমার ধারণা সব ধরণের দর্শকেরই এই ছবি ভাল লাগবে।'

'ওহ লাভলি' ছবিতে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মত অভিনেতারাও রয়েছেন। দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget