এক্সপ্লোর

Rakhi Sawant: হাসপাতালের অন্দরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন রাখী! কী জানালেন প্রাক্তন স্বামী রীতেশ?

Rakhi Sawant Death Threats: গত শনিবার, ১৮ মে অস্ত্রোপচার হয় রাখীর। সংবাদমাধ্যমে রীতেশ জানান যে রাখীর অস্ত্রোপচার শেষ হয়েছে। চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে ওই টিউমারটি বের করতে সক্ষম হয়েছেন।

নয়াদিল্লি: আপাতত হাসপাতালে সেরে উঠছেন রাখী সবন্ত (Rakhi Sawant)। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। জরায়ুতে থাকা বড় টিউমার (tumour) অপসারণ করা হয়েছে তাঁর। রাখীর স্বাস্থ্যের খবর সামনে আনছেন তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিংহ (Ritesh Singh)। সোশ্যাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমকে তিনিই সমস্ত খবর দিচ্ছেন। তবে এই সমস্ত কিছুর মধ্যেই নাকি খুনের হুমকি (death threats) পাচ্ছেন রাখী। সেই কথাও জানালেন রীতেশ।

প্রাণনাশের হুমকি পাচ্ছেন রাখী সবন্ত, নিশ্চিত করলেন রীতেশ সিংহ

সম্প্রতি ইটাইমস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাখী সবন্তের আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভট্ট জানান যে তাঁর মক্কেল বেশ কিছুদিন ধরেই হাসপাতালে থাকাকালীনই প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তিনি বলেন, 'আমাকে আমার মক্কেল রাখী সবন্ত জানিয়েছেন যে তিনি জীবনের ঝুঁকি অনুভব করছেন এবং বিগত কিছুদিন ধরেই তিনি হুমকি ফোন পাচ্ছেন এবং খারাপ পরিণতির হুমকি পাচ্ছেন।'

রাখীর আইনজীবী আরও জানান যে তাঁকে এই ধরনের হুমকির কথা জানিয়ে এফআইআর করারও পরামর্শ দেওয়া হয়েছে। তবে তাঁর স্বাস্থ্যের অবস্থার কারণে এখনই সেসব কিছু করতে পারেননি তিনি কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পুলিশে অভিযোগ জানানোর কথা ভেবেছেন তিনি। 

এই প্রসঙ্গে মুম্বইয়ের পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে গিয়ে রীতেশ সিংহও নিশ্চিত করেন যে কিছু মানুষ রাখীকে হুমকি দিচ্ছে। তাঁর দাবি, যারা হুমকি দিচ্ছে তাদের রীতেশ চেনেন, কিন্তু কোনও নাম নেওয়া থেকে বিরত রাখেন নিজেকে। সঠিক প্রমাণ পাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shadab Shaikh (@shadabshaikh_2361)

আরও পড়ুন: 'Bigg Boss OTT': আগামী সিজন 'ঝক্কাস' করতে সলমনকে সরিয়ে 'বিগ বস ওটিটি'র সঞ্চালক এবার অনিল কপূর?

গত শনিবার, ১৮ মে অস্ত্রোপচার হয় রাখীর। সংবাদমাধ্যম টাইমস নাও/টেলি টক ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রীতেশ জানান যে রাখীর অস্ত্রোপচার শেষ হয়েছে। চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে ওই টিউমারটি বের করতে সক্ষম হয়েছেন। রীতেশ বলেন, 'অস্ত্রোপচার সফল হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি রাখীর। তন্দ্রাচ্ছন্ন রয়েছে এখনও। রাখীর জরায়ু থেকে ওই টিউমারটি চিকিৎসকেরা বের করেছেন। বেশ বড় টিউমার ছিল। আমাকে ডাক্তার টিউমারটি দেখিয়েছেন এবং প্রায় হাতের তালুর সমান মাপের। প্রথমবার আমি দেখে চমকে গেছিলাম।' তিনি এও জানান যে ৩ ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে। টিউমারটি ক্যান্সার পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget