এক্সপ্লোর

Rakhi Sawant Ex Adil Durrani Marriage: ফের বিয়ের পিঁড়িতে রাখী সবন্তের প্রাক্তন স্বামী আদিল? পাত্রীও নাকি 'বিগ বস' খ্যাত!

Rakhi Sawant Ex Husband Adil Durrani Marriage: ভাল কাটেনি রাখী ও আদিলের দাম্পত্য। বিয়ের আগে তাঁদের হাতে হাত রেখে হামেশাই একসঙ্গে দেখা যেত বটে, তবে বিয়ের পরে বদলে যায় ছবিটা

কলকাতা: তিনি শিরোনামে উঠে এসেছিলেন তাঁর বিয়েকে কেন্দ্র করেই। প্রথমে বিয়ে, তারপরে বিচ্ছেদ ও আদালতের টানাপোড়েন। এমনকি হাজতবাসও। আর ফের একবার তাঁর শিরোনামে উঠে আসার কারণও সেই বিয়ে! প্রথমবার বিয়ে করেছিলেন রাখী সবন্ত (Rakhi Sawant)-কে। আর দ্বিতীয়বার, 'বিগ বস ১২' (Big Boss 12)-র প্রতিযোগী সোমি খান (Somi Khan)-কে বিয়ে করলেন আদিল দুর্রানি (Adil Durrani)। 

শাবা খানের বোন সোমি। শোনা যাচ্ছে, উদয়পুরে বিয়ে সেরেছেন তাঁরা। খুব তাড়াতাড়ি মুম্বইতে ফিরেই সংবাদমাধ্যমকে যাবতীয় সাক্ষাৎকার দেবেন তাঁরা, এমনটাই শোনা যাচ্ছে। বিয়ের খবর প্রকাশ্যে আসলেও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খোলেননি আদিল বা সোমি কেউই। ২০২২ সালে বলিউড অভিনেত্রী রাখী সবন্তের (Rakhi Sawant) সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন আদিল। প্রাথমিকভাবে সেই বিয়ের খবর গোপন রাখলেও, কয়েক মাস পরে তা প্রকাশ্যে এনেছিলেন রাখী নিজেই। 

তবে, ভাল কাটেনি রাখী ও আদিলের দাম্পত্য। বিয়ের আগে তাঁদের হাতে হাত রেখে হামেশাই একসঙ্গে দেখা যেত বটে, তবে বিয়ের পরে বদলে যায় ছবিটা। বিয়ের খবর প্রকাশ্যে আসার কিছুদিন পর থেকেই রাখী অভিযোগ করতে থাকেন, আদিল তাঁর ওপর নানারকম অত্যাচার করে। শারীরিক থেকে শুরু করে মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ আদিলের বিরুদ্ধে আনেন রাখী। এখানেই শেষ নয়, অভিনেত্রীর দাবি ছিল, আদিল তাঁর থেকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ নিতেন। 

রাখীর দাবি ছিল, একাধিকবার তিনি মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিলেন আদিলের সঙ্গে, তবে বারে বারে একই ব্যবহার করেছে আদিল। বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে মারধর, গার্হস্থ্য হিংসার মতো অভিযোগ এনে, রাখী মামলা দায়ের করেছিলেন আদিলের বিরুদ্ধে। সেই মামলায়, আদিলকে হাজতবাসও করতে হয়েছিল। 

তবে সেই সমস্ত সমস্যা এখন অতীত। রাখীও নিজের জীবন কাটাচ্ছেন নিজের মতো। বহুদিন তাঁর মুখে শোনা যায়নি আদিলের নাম। বরং তিনি দাবি করেছিলেন, তাঁকে নিয়ে বায়োপিক বানানোর কথা চলছে। তিনি নিজের ভূমিকায় বিদ্যা বালন (Vidya Balan) বা আলিয়া ভট্ট (Alia Bhatt)-এর মতো কোনও অভিনেত্রীকে দেখতে চান। সম্প্রতি অম্বানি পরিবারের বিবাহ নিয়েও মুখ খুলেছিলেন তিনি। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সম্প্রতি মুখে কুলুপ এঁটেছেন। 

আরও পড়ুন: Swastika Ghosh Exclusive: এক সময়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে শ্যুটিং করতেন, এখন তাঁকে দেখতেই বাড়ির সামনে ভিড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget