এক্সপ্লোর

Rakhi Sawant: কলকাতায় এসে 'ওহ লাভলি'-তে রাখীর নাচ, মদন বললেন, 'কার্তিক পুজোয় টয়ট্রেনে করে ঘোরাব'

Rakhi Sawant: কলকাতায় বাঙালি সাজে অভিনেত্রী, মডেল রাখী সাওয়ন্ত। তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামে কার্তিক পুজোর খুঁটি পুজো উদ্বোধন করলেন রাখি।

কলকাতা: কলকাতায় বাঙালি সাজে অভিনেত্রী, মডেল রাখী সাওয়ন্ত। তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামে কার্তিক পুজোর খুঁটি পুজো উদ্বোধন করলেন রাখি। তাঁর মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশংসাও। তিনি ‘শেরনি’ বলে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

লাল শাড়ি, গয়না, সাজগোজে বাঙালিয়ানা। বাঙালি সাজে বুধবার ভবানীপুরে ক্যামেরাবন্দি হলেন মডেল, অভিনেত্রী রাখী সাওয়ন্ত। তৃণমূল বিধায়ক তথা ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামের সভাপতি মদন মিত্রের আমন্ত্রণে, বুধবার কার্তিক পুজোর খুঁটি পুজোর উদ্বোধন করেন তিনি। বললেন, 'ভাল লাগল কলকাতায় এসে। মদন মিত্র ভালো লোক। মমতা বন্দ্যোপাধ্যায় সাহসী।' রাখি ‘শেরনি’ বলে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুরাগীদের অনুরোধে রাখীর গলায় শোনা গেল ‘তেরে ড্রিম মে মেরি এন্ট্রি’ মিউজিক ভিডিওর লাইনও। মদন মিত্রের সঙ্গে গলা মেলালেন 'ও লাভলি'-তেও।

কখনও গান, কখনও তার ছন্দে তাল দেওয়া... খুঁটিপুজোতেও বিনদাস মুডে ধরা দিলেন মদন মিত্র। বললেন, 'নববধূর বেশে রাখী সাওয়ান্ত এসছে। ওকে দিয়ে উদ্বোধন করালাম। কার্তিক পুজোয় টয়ট্রেন করে রাখী সাওয়ান্তকে ঘোরাব।' ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামে এবার ঘটা করেই হবে কার্তিকপুজো। টয়ট্রেন থেকে রোপওয়েতে সাজবে মণ্ডপ।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রাখি। আজ কলকাতা এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন নববধূর বেশে ছবি। সেখানে দেখা যাচ্ছে, লাল বেনারসিতে সেজেছেন তিনি। গায়ে ভারি গয়না, মাথায় মুকুটও। ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁকে শোনা গেল বাংলা বলতে। নিজের বাঙালি বধূর সাজে খুশি তিনি। কলকাতার পাঁচতারা হোটেলে সারলেন ফটোশ্যুটও। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নেন তিনি। সেখানে দেখা যায়, মদন মিত্রের গান 'ও লাভলি'-তে পা মেলাচ্ছেন তিনি। ভিডিওটি করেছেন রাখি নিজেই। জনতার উদ্দীপনার ছবিও ধরা পড়ল। পুলের ধারে একটি ভিডিও শেয়ার করেছেন রাখী। সেখানে তাঁকে পরিস্কার বাংলায় বলতে শোনা গেল, 'আমায় সুন্দর লাগছে?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget