এক্সপ্লোর

Rakul Preet Jackky Bhagnani Wedding: অতিথিদের জন্য বিশেষ পানীয়, গায়ে খোদাই বরকনের নাম, রকুল-জ্যাকির বিয়েতে চমকের পর চমক

Rakul Preet-Jackky Wedding: সূত্রের খবর, জ্যাকি ভগনানি তাঁর হবু স্ত্রীয়ের জন্য মিষ্টি সারপ্রাইজ পরিকল্পনা করে রেখেছেন। রকুলকে তিনি একটি গান উপহার দেবেন যা তাঁদের প্রেমকাহিনি নিয়ে তৈরি।

নয়াদিল্লি: রাত পোহালেই চার হাত এক হবে। ২১ ফেব্রুয়ারি বিয়ে সারবেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) ও প্রযোজক জ্যাকি ভগনানি (Jacky Bhagnani)। বলাই বাহুল্য এই 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর (Big Fat Wedding) প্রস্তুতি চলছে জোর কদমে, গোয়ায় (Goa)। কিছুদিন আগেই সপরিবারে মুম্বই থেকে গোয়ায় উড়ে গিয়েছেন হবু দম্পতি। এবার সেখান থেকেই ফাঁস হল রীতিনীতি পালনের কিছু ছবি, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

রকুল-জ্যাকির বিবাহ বাসর থেকে ভাইরাল অন্দরের ছবি

এক পাপারাৎজি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করেন বিয়েবাড়ির। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি 'ওয়েলকাম ব্যানার'। সেখানে লেখা 'ভাগনানি ও সিংহ পরিবার আপনাদের স্বাগত জানায়'। ফ্লোরাল ব্যানারের নীচে অজস্র ফুল দিয়ে সাজানো। এরপরের ছবিতে দেখা যাচ্ছে ডাব। অতিথিদের গলা ভেজানোর জন্য রয়েছে ডাবের জলের আয়োজন। সেখানে খোদাই করে দম্পতির নামের আদ্যাক্ষর লেখা, 'আরজে'। যা নজর কেড়েছে এক ঝলকেই। এর সঙ্গে রকুল ও জ্যাকির একসঙ্গে একটি পুরনো ছবি দিয়ে লেখা, 'গোয়ায় শুরু হয়ে গেল জ্যাকি ও রকুলের বিয়ের অনুষ্ঠান'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

জাতীয় স্তরের এক বিনোদন সংস্থা সূত্রে খবর, জ্যাকি ভগনানি তাঁর হবু স্ত্রীয়ের জন্য মিষ্টি সারপ্রাইজ পরিকল্পনা করে রেখেছেন। রকুলকে তিনি একটি গান উপহার দেবেন যা তাঁদের প্রেমকাহিনি নিয়ে তৈরি। 'বিন তেরে' নামের গানটি লিখেছেন ময়ূর পুরী, সঙ্গীত পরিচালনা করেছেন তানিষ্ক বাগচী। গানটি গেয়েছেন জারা এস খান, রোমি ও তানিষ্ক বাগচী, সূত্রের খবর এমনই। এছাড়াও শোনা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। জানা গিয়েছিল বিয়েতে হাজির থাকবেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, শাহিদ কপূর প্রমুখরা। 

আরও পড়ুন: Top Entertainment News Today: প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিংহ, 'ডন ৩' ছবিতে থাকবেন কিয়ারা, বিনোদনের সারাদিন

জ্যাকি ভাগনানি ও রকুলপ্রীত সিংহের বিয়ের অনুষ্ঠান শুরু হয় ১৫ ফেব্রুয়ারি, 'ঢোল নাইট' দিয়ে। এরপর শনিবার তারকা জুটি উড়ে যান গোয়ায়। যে বিয়ের কার্ড ভাইরাল হয়েছে, সেই কার্ড অনুযায়ী, তাঁদের বিচ-থিমের বিয়ে হবে। ইউসুফ ইব্রাহিমকেই ডাকা হয়েছে বিবাহস্থলের নিরাপত্তা ব্যবস্থার জন্য, যিনি এর আগে আলিয়া ভট্ট-রণবীর কপূর, ক্যাটরিনা কাইফ বা দীপিকা পাড়ুকোনের বিয়ের দায়িত্ব নিয়েছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget