এক্সপ্লোর

TMC MP Dev: আমি চাইলেও, রাজনীতি আমাকে ছাড়বে না: দেব

Kolkata News: শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন দেব। তার পর কালীঘাটে গিয়ে আধ ঘণ্টার বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন।

কলকাতা: দফায় দফায় বৈঠকের পর নাকি ফের প্রার্থী হতে রাজি হয়েছেন। কিন্তু কোথাও যেন আক্ষেপের সুর দেবের গলায়। অন্তত শনিবার তাঁর বক্তব্যে তেমনই উঠে এল। জানালেন, তিনি চাইলেও, রাজনীতি তাঁকে ছাড়বে না। বিগত কয়েক দিন ধরেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। তার মধ্যেই এমন মন্তব্য করলেন দেব। 

শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন দেব। তার পর কালীঘাটে গিয়ে আধ ঘণ্টার বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রে জানা যায়, দলের হয়ে তৃতীয় বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। তবে কোথা থেকে প্রার্থী হবেন তিনি, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এর পর কালীঘাট থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব। তিনি বলেন, "আমি একটাই কথা বলব, যা বিমানবন্দর থেকে বেরনোর সময়ও বলেছিলাম। বলেছিলাম, আমি চাইলেও বেরিয়ে যাব বা দাঁড়াব না, তা হবে না। দিদির মতামত গুরুত্বপূর্ণ। যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমাকে ছাড়বে না। "

আরও পড়ুন: TMC MP Dev: তৃতীয় বার ভোটে লড়বেন দেব, TMC সূত্রে খবর, মান ভাঙালেন মমতা-অভিষেক?

এদিন আরও একবার তাঁর রাজনৈতিক জীবনে মমতার গুরুত্ব বুঝিয়ে দেন দেব। ২০১৪ সালে দেবকে প্রার্থী হতে দেবকে মমতাই রাজি করান। ২০১৯ সালেও ফের তার পুনরাবৃত্তি ঘটে। এ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলেও জানিয়েছিলেন দেব। কিন্তু সম্প্রতি একটি বৈঠকে মমতা জানান, দেব আবারও প্রার্থী হবেন। কিন্তু তার পরও অনিশ্চয়তা ছিল। দেব বিজেপি-র সঙ্গে কথা বলতে শুরু করেছেন বলে দাবি করেছিলেন রুদ্রনীল ঘোষ। যদিও দেব সেই দাবি উড়িয়ে দেন। 

এর পরই শনিবার দফায় দফায় অভিষেক এবং মমতার সঙ্গে বৈঠক করেন দেব। সেখানে দেবের অভাব-অভিযোগ শোনেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কেন তিনি প্রার্থী হতে চাইছেন না, জানতে চাওয়া হয় তা-ও। এর পর সব শুনে নাকি তাঁকে আশ্বস্ত করা হয়। এর পরই নাকি দেব ফের দলের প্রার্থী হতে রাজি হন বলে দলীয় সূত্রে জানা যায়। দেব ফের ঘাটালেই প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মমতারই। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget