এক্সপ্লোর

Ram Charan: নজরে 'অস্কার', খালি পায়ে মার্কিন মুলুকে পাড়ি রাম চরণের

Ram Charan Barefoot: 'আর আর আর' ছবির 'নাটু নাটু' গান আপাতত গোটা বিশ্বকে নাচাচ্ছে। এই গানের হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব' পুরস্কার আসে। এবার অস্কারেও মনোনয়ন পেয়েছে এই গান। 

নয়াদিল্লি: 'আর আর আর' (RRR) ছবির পর সাফল্যের শীর্ষে অভিনেতা রাম চরণ (Ram Charan)। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও অজস্র স্বীকৃতি ও সম্মান পেয়েছে এই ছবি। এই ছবির 'নাটু নাটু' (Naatu Naatu) গানটি এবারের অস্কারের (Oscars 2023) দৌড়ে মনোনয়ন পেয়েছে। মার্চে অস্কার অনুষ্ঠিত হবে, তার আগে হায়দরাবাদ বিমানবন্দরে (Hyderabad Airport) আজ দেখা গেল রাম চরণকে। সূত্রের খবর তিনি মার্কিন (USA) মুলুকের উদ্দেশেই পাড়ি দিয়েছেন, তাও আবার খালি পায়ে। ভাইরাল সেই ছবি।

খালি পায়ে বিমানবন্দরে ক্যামেরাবন্দি রামচরণ

একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে পুরো কালো পাজামা পাঞ্জাবী ও কালো মাস্কে নিজেকে ঢেকেছেন রাম চরণ। রামচরণকে বিমানবন্দরে দেখা গেল এমন পোশাকে, অন্যদিকে, তাঁর পা খালি। নেই কোনও জুতো। আসলে প্রত্যেক বছরের মতো এবারও অভিনেতা পালন করছেন 'আয়াপ্পা দীক্ষা' (Ayyappa Deeksha)। ৪১ দিনব্যাপী একটি ধর্মীয় রীতি এটি, যা পরিহার এবং কঠোরতার তাৎপর্য তুলে ধরে।

উল্লেখযোগ্য, 'আয়াপ্পা দীক্ষা' এমন একটি রীতি যা বছরের নির্দিষ্ট সময়ে কেরলে সবরীমালা মন্দিরে পুজো দেওয়ার আগে ৪১ দিন ধরে পালিত হয়। স্বামী আয়াপ্পার ভক্তরা এই নিয়ম পালন করে থাকেন সাধারণত। এই ৪১ দিন ভক্তদের তুলসী বা রুদ্রাক্ষের মালা পরতে হয়, সাধারণত পরনে কালো, গাঢ় নীল বা গেরুয়া বসন থাকে এবং খালি পায়ে চলাফেরা করতে হয়। এই সময়কালে চুল দাড়িও কাটা বারণ থাকে। 

প্রত্যেক বছর এই নিয়ম পালন করেন 'মেগা পাওয়ারস্টার' রাম চরণ। ২০২২ সালেও খালি পায়ে, কালো পোশাকে দেখা গিয়েছিল রাম চরণকে যখন তিনি 'আর আর আর' ছবির প্রচার করছিলেন। 

 

অন্যদিকে, 'আর আর আর' ছবির 'নাটু নাটু' গান আপাতত গোটা বিশ্বকে নাচাচ্ছে। এই গানের হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব' পুরস্কার আসে। এবার অস্কারেও মনোনয়ন পেয়েছে এই গান। 

আরও পড়ুন: 'Pathaan' Box Office Collection: রমরমিয়ে চলছে 'পাঠান'! বিশ্ববাজারে ১০০০ কোটির ব্যবসা করল শাহরুখের ছবি

সম্প্রতি রাম চরণ জানান, এই গানের শ্যুটিংয়ের আগে 'সেকেন্ড ডিগ্রি লিগামেন্ট টিয়ার' হয়েছিল তাঁর। ইউক্রেনে শ্যুটিং হয়েছিল এই গানের। এই গানের শ্যুটিংয়ের আগে তিন মাস চিকিৎসা চলেছে তাঁর, ফিরে এসেই শ্যুট করেন। 'প্রচণ্ড ভয় পেয়েছিলাম', বলেন রাম চরণ। উল্লেখ্য, কিছুদিন আগেই সুখবর দেন রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। পরিবারের নতুন অতিথির আগমনের খবর দেন তাঁরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget