এক্সপ্লোর

আমরা একজন জোচ্চরকে তুলে ধরছি, সঞ্জয় দত্ত বায়োপিক নিয়ে রণবীর কপূর!

মুম্বই: জাগ্গা জাসুসও ফ্লপ। রণবীর কপূরের পড়তি কেরিয়ারে অক্সিজেন জোগাতে পারে সঞ্জয় দত্ত বায়োপিক। কপূর খানদানের এই বংশধর তাই রাজকুমার হিরানির এই ছবির জন্য উজাড় করে দিচ্ছেন নিজেকে। সঞ্জয়ের ভূমিকায় তাঁর শক্তিশালী চেহারা আর টোনড মাসল দেখলে কে বলবে, এই সেদিনও তিনি ছিপছিপে কলেজ পড়ুয়ার ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু সঞ্জয় সম্পর্কে আচমকা এ কী কথা বলে ফেললেন রণবীর! এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সঞ্জয় নিজের জীবন সম্পর্কে ভীষণ সৎ। আমরা কোনও গাঁদীর মত চরিত্র চিত্রণ করছি না। আমরা একজন বিরাট জোচ্চরকে তুলে ধরছি। সে এমন একজন যাকে একইসঙ্গে ভালবাসা যায় আবার অপছন্দ করা যায়। সে সবথেকে বিতর্কিত একইসঙ্গে সাহসী, নিজের জীবনের প্রতিটি খুঁটিনাটি স্বীকার করার সাহস রাখে, তা নিয়ে সিনেমাও করতে পারে। সঞ্জয়ের বিরুদ্ধে যতই বেআইনি কাজকর্মে অভিযোগ উঠুক, যতই তিনি জেলে বছরের পর বছর কাটান, ফ্যানদের কাছে তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। তাঁর কামব্যাক ছবি ভূমি এ বছরের সবথেকে প্রতীক্ষিত ছবি। রণবীর অবশ্য জানিয়েছেন, সঞ্জুর মত জীবন সম্পর্কে ১০০ শতাংশ সৎ থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি যদি সঞ্জয়ের জায়গায় তাকতেন, তবে নিজেকে এমন একজন মানুষ হিসেবে তুলে ধরা তাঁর পক্ষে সম্ভব হত না, আসলে যে খুব একটা ভাল নয়। যদি দর্শকরা সঞ্জয়ের জীবন থেকে কিছু শিখতে পারেন, তাহলে সেটাই সবথেকে বড় হবে। এই বায়োপিকে সুনীল দত্তের ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে, দিয়া মির্জাকে সঞ্জয়ের স্ত্রী মান্যতার ভূমিকায়। মনীশা কৈরালা করবেন সঞ্জয়ের মা নার্গিসের চরিত্র। আগামী বছর ৩০ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget