এক্সপ্লোর

Ramayana Film: 'অ্যানিম্যাল'-এর পোশাক ছেড়ে এবার রামের অবতারে, বছর শেষে কোন বড় ঘোষণা রণবীরের?

Ranbir Kapoor on Ramayana: আগামী বছরের শুরুতেই নাকি শুটিং শুরু হবে রণবীর অভিনীত আরেকটি ছবি 'রামায়ণ'-এর। নীতীশ তিওয়ারির এই ছবির কথা বহুদিন ধরেই সংবাদমাধ্যমে, তবে কি শুটিংয়ের দিনক্ষণ পাকা?

নয়াদিল্লি: 'অ্যানিম্যাল'-এর (Animal) বিজয় রথ অব্যাহত। ১২ দিন অতিক্রান্ত। তার মধ্যেই প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে রণবীর কপূর অভিনীত এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দুরন্ত ব্যবসা করছে এই ছবি। বক্স অফিস ব্যবসার পাশাপাশি ছবি নিয়ে বিতর্কও বেড়েছে পাল্লা দিয়ে। নিজের ছবিতে উগ্র পৌরুষ ও হিংসার উদ্‌যাপন দেখিয়েছেন পরিচালক, এমনই অভিযোগ দর্শক ও সমালোচকের একটা বড় অংশের। এরই মাঝে জানা গেল আগামী বছরের শুরুতেই নাকি শ্যুটিং শুরু হবে রণবীর (Ranbir Kapoor) অভিনীত আরও একটি ছবির। নাম 'রামায়ণ' (Ramayana)। নীতীশ তিওয়ারির এই ছবির কথা বহুদিন ধরেই সংবাদমাধ্যমে, তবে কি শ্যুটিংয়ের দিনক্ষণ পাকাপাকিভাবে ঘোষণা করে দিলেন পরিচালক?

কবে থেকে শুরু হবে রণবীরের 'রামায়ণ' ছবির শ্যুটিং?

সমাজমাধ্যমে জনৈক ব্যক্তি সম্প্রতি দাবি করেছেন যে বিমানবন্দরে রণবীরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাঁর। সেই সময় নাকি রণবীর নিজে তাঁকে জানিয়েছেন যে আগামী বছরের শুরুতেই 'রামায়ণ' ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। ১২ ডিসেম্বর এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) জনৈক ব্যবহারকারী একটি পোস্টে দাবি করেন যে বিমানবন্দরে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে থাকার সময় তাঁর সঙ্গে অভিনেতার দেখা হয়। তখন 'অ্যানিম্যাল' এবং তাঁর পরের ছবির কাজ নিয়ে প্রশ্ন করায় রণবীর (Ranbir Kapoor) জানান আগামী বছর গ্রীষ্মকালে শুরু হবে 'রামায়ণ' ছবির কাজ। এরপরে আরও একটি পোস্টে সেই ব্যক্তি লেখেন, 'আমি এতটাও নিশ্চিত নই যে এর থেকে বেশি কিছু জানাতে পারব। তবে 'রামায়ণ' ছবির স্টার কাস্ট একেবারে পাগল করার মত...'। যদিও এ ব্যাপারে রণবীর নিজে প্রকাশ্যে কোনও বক্তব্যই রাখেননি।

আরও পড়ুন: জানেন কি? 'অ্যানিম্যাল' ছবিতে রণবীর কপূরের বিশাল বাড়ি আসলে সইফে 'দ্য পতৌদি প্যালেস'!

নীতীশ তিওয়ারির 'রামায়ণ' (Ramayana)  ছবিতে মুখ্য ভূমিকায় রণবীরের পাশাপাশি দেখা যাবে সাই পল্লবী এবং দক্ষিণী অভিনেতা যশকে। বলাই বাহুল্য ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী। এর আগে জানা গিয়েছিল আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত রণবীর এবং সাই পল্লবী এই ছবির শ্যুটিং সারবেন। তারপর হবে বাকি অংশের শ্যুটিং।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget