এক্সপ্লোর

Animal Release OTT: মুক্তির ২দিনের মধ্যেই ওটিটিতে 'অ্যানিম্যাল'? রণবীরের ছবি চলে আসছে মোবাইলেই!

Animal on OTT Platform: মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। মূলত 'অ্যানিমল' একটি পারিবারিক ড্রামা ঘরানার ছবি, কিন্তু সর্বোপরি এটি 'প্যারেন্টিং লেসন' অর্থাৎ অভিভাবকত্বের শিক্ষা

কলকাতা: প্রেক্ষাগৃহে সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মন্দানা (Rashmika Mandana), ববি দেওল (Bobby Deol), তৃপ্তি দিমরি (Tripti Dimri) অভিনীত অ্যানিম্যাল (Animal)। আর ইতিমধ্যেই ওটিটিতে মুক্তি পেতে পারে নতুন এই ছবি? শোনা যাচ্ছে.. এই ছবির সত্ত্বা নাকি কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netfilx)!

এক বাবা ছেলের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল 'অ্যানিমল'  ছবির টিজার। সেখানেও একেবারে শেষে গিয়ে দেখা গিয়েছিল ববি দেওলের প্রবেশ, যা প্রভাব ফেলেছিল। ট্রেলারেও একেবারে শেষে গিয়ে গিয়েছিল তাঁর কয়েক ঝলক। যদিও তাতেই নিজের স্থান বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। সিনেমায় বিশেষভাবে ববি দেওলকে পেয়েছেন দর্শক, আর সেই কারণেই নির্মাতারা ট্রেলারেও তাঁর চরিত্রকে বিশেষ ভাঙেননি তাঁরা। 

ট্রেলারের শুরুতেই মিলছিল বাবা ও ছেলের সম্পর্কের আভাস। ছোট থেকেই বাবার প্রিয় হয়ে উঠতে চায় রণবীরের চরিত্র। বড় হয়েও তাই। অনেকের মতে বাবার প্রতি তাঁর ভালবাসা খানিকটা রোগের মতো। রণবীরের স্ত্রীয়ের চরিত্রে রশ্মিকা। স্বামীকে বোঝাতে চেয়েও অপারগ। এদিকে বাবার জন্য সে পৃথিবী তোলপাড় করতে পারে। বাবার বুকে গুলি লাগলে সে হামলার বদলা নিতে মরিয়া হয়ে ওঠে, এবং তাঁকে বলতে শোনা যায়, 'যে বাবাকে গুলি করেছে, কথা দিচ্ছি আমি নিজে তার গলা কাটব'।

মুক্তির পরে, এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। মূলত রণবীর কপূর অভিনীত 'অ্যানিমল' একটি পারিবারিক ড্রামা ঘরানার ছবি, কিন্তু সর্বোপরি এটি 'প্যারেন্টিং লেসন' অর্থাৎ অভিভাবকত্বের শিক্ষা। এই ছবি ইতিমধ্যেই ২৩৬ কোটি টাকা উপার্জন করা ফেলেছে। আর শোনা যাচ্ছে.. এই ছবির সত্ত্বা ইতিমধ্যেই কিনে নিয়েছে নেটফ্লিক্স। কিছুদিনের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির দিন। 

আর তাই.. যাঁরা এখনও প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখতে পারেননি, অপেক্ষা করছেন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য... তাঁদের আরও অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

আরও পড়ুন: Subhasree Ganguly: হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা... দ্বিতীয়বার মা হওয়ার পরে কী অনুভূতি শুভশ্রীর?

 

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget