এক্সপ্লোর

Ranieeta Dash Exclusive: শ্যুটিংয়ে গিয়ে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা, অভিনয়ে সবচেয়ে সাহায্য করতেন শাশ্বতদা

Ranieeta Dash Exclusive: আবার নয়, এই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা তাঁর। সঙ্গে বাকি ১৬ জন অভিনেতা-অভিনেত্রী। প্রথম ছবির উদ্বেগ, শিহরন, সেইসঙ্গে চোখের সামনে বাঙালির নস্ট্যালজিয়া

কলকাতা: আবার নয়, এই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা তাঁর। সঙ্গে বাকি ১৬ জন অভিনেতা-অভিনেত্রী। প্রথম ছবির উদ্বেগ, শিহরন, সেইসঙ্গে চোখের সামনে বাঙালির নস্ট্যালজিয়া। ১৭ দিনের সেই শ্যুটিং অভিজ্ঞতা যেন কখনও ভুলতে পারবেন না রণিতা দাস। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। এবিপি লাইভের সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী। 

প্রথম ছবি আর সেখানেই এতজন সিনিয়র অভিনেতা অভিনেত্রী। কতটা উত্তেজনা রয়েছে রণিতার? অভিনেত্রী বলছেন, 'উত্তেজনা ভালোলাগা যেমন রয়েছে, সেইসঙ্গে একটা চাপা টেনশনও রয়েছে। দর্শকদের ভালো লাগবে তো? তবে আমি সবার কাছ থেকেই কিছু কিছু জিনিস শিখেছি। শ্যুটিংয়ের খুঁটিনাটি দেখেছি। শাশ্বতদা (শাশ্বত চট্টোপাধ্যায়), অর্পিতাদি (অর্পিতা চট্টোপাধ্যায়)-এর সঙ্গে সিনগুলো করতে গিয়ে অনেক কিছু শিখেছি। শাশ্বতদা নিজে কখনও টেনশন করে না আর মজা করে গোটা পরিবেশটাকেই বেশ হালকা রাখে।'

আর শ্যুটিংয়ের অভিজ্ঞতা? রণিতা বলছেন, 'আমি আগে কখনও কাঞ্চনজঙ্ঘা দেখিনি। এই শ্যুটিংয়ে গিয়েই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখি। মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল খুব বড় পাওনা। আর শ্যুটিংও হয়েছে খুব মজা করে। তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যেত আমাদের। তারপর দল বেঁধে গ্লেনারিজ-এ খাওয়া দাওয়া করতে যেতাম। সন্ধেবেলা শাশ্বতদার ঘরের ব্যালকনিতে আড্ডা বসত। হাসি-গান-আড্ডায় খুব ভালো কাটত সময়টা।'

আরও পড়ুন: Bidipta Chakraborty Exclusive: যৌথ পরিবার না থাকলেও মানুষ তা পর্দায় দেখতে এখনও ভালোবাসেন: বিদিপ্তা

ছবিতে রণিতার চরিত্রের নাম ঋতজা। সে একজনকে পাগলের মত ভালোবাসে। রণিতা বললেন, 'ঋতজার ভালোবাসা নিয়ে কে কী বলল তাতে তার কিছু যায় আসে না। কিন্তু তার গল্প বলতে আমায় এখন বারণ করা হয়েছে। ঋতজার রহস্যভেদের জন্য ছবি মুক্তির অপেক্ষা করতে হবে।'

একটা পরিবারের গল্প বলতে আসছে রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)। তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee), রণিতা দাস (Ranieeta Dash) সহ একঝাঁক তারকা। 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget