এক্সপ্লোর

Ranjit Mallick Birthday: 'গুরু'-র সঙ্গে কেক কাটা, জন্মদিনে রঞ্জিত মল্লিকের বাড়িতে করা হয় কী কী আয়োজন?

Actor Ranjit Mallick Birthday: সময় বদলেছে। এখন জন্মদিনে অভিনেতার সঙ্গী কারা? রঞ্জিত মল্লিক বলছেন, 'এই বয়সে আর কীসের উদযাপন। তবে পরিবারের সবাই বাড়িতে আসে'

কলকাতা: তাঁর অভিজ্ঞতার ঝুলিটি নেহাত ছোট নয়। জীবনে প্রথম অভিনয় শুরু করেছিলেন মৃণাল সেনের হাত ধরে। সত্যজিৎ রায় থেকে শুরু করে উত্তমকুমার... কিংবদন্তিদের সংস্পর্শে এসে পরিপূর্ণ হয়েছেন তিনি। ঝুলিতে জমেছে অনেক গল্প। মৃণাল সেন তাঁকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে নির্দেশ দিতেন, যা খুশি বলে যাওয়ার। জীবনের প্রথম ছবিতে অভিনয়ের সেই অভিজ্ঞতা কখনও ভুলবেন না তিনি। অন্যদিকে, সত্যজিৎ রায় আবার ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলেন চিত্রনাট্য। কখনও অভিনয়ের প্রথাগত শিক্ষা ছিল না। বাড়ির দুর্গাপুজোয় কবিগানের লড়াই ছিল প্রথম অভিনয়ে হাতেখড়ি। এরপর বিভিন্ন গুণী শিল্পীদের সংস্পর্শে এসে শিখেছেন অভিনয়ের খুঁটিনাটি। যেমন উত্তমকুমারের থেকে শিখেছিলেন, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার টেকনিক। অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছিল,  খ্যাতি প্রথম কয়েকটা ছবি উতরে দিতে পারে বটে, কিন্তু অভিনয় জগতে নিজের জায়গা করে নেওয়ার জন্য প্রয়োজন প্রতিভা। মেয়ে কোয়েলকে সেই শিক্ষাই দিয়েছিলেন প্রবীণ এই অভিনেতা। ৫০ বছর পেরিয়ে প্রবীণ এই অভিনেতা এখনও ইন্ডাস্ট্রির ‘নবাব’। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, ‘তারকার মৃত্যু’। বর্তমানে কেমন করে কাটে তাঁর জন্মদিন? এবিপি লাইভে জন্মদিনের গল্পে অচেনা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। 

ছোটবেলায় জন্মদিন বলতে মনে পড়ে মায়ের হাতের পায়েস। এবিপি লাইভকে রঞ্জিত মল্লিক বলছেন, 'ছোটবেলায় বাড়িতেই এতজন ছিলেন যে বাইরে থেকে আর আলাদা করে মানুষ আসার প্রয়োজন হত না। ভাই-বোন মিলিয়ে যেন একটা উৎসব। তখন থেকে এখন.. জন্মদিনে যে বিষয়টা নিয়মিত রয়েছে সেটা হল পায়েস। ছোটবেলায় মা বানিয়ে দিতেন পায়েস। এখনও প্রত্যেক বছর জন্মদিনে পায়েসটা মাস্ট।'

সময় বদলেছে। এখন জন্মদিনে অভিনেতার সঙ্গী কারা? রঞ্জিত মল্লিক বলছেন, 'এই বয়সে আর কীসের উদযাপন। তবে পরিবারের সবাই বাড়িতে আসে। কোয়েল (Koel Mallick), রানে (Nishpal Singh Raane) আর আমার গুরু। কোয়েলের ছেলে কবীরকে গুরু বলে ডাকি আমি। ওও আমায় গুরু বলে। জন্মদিনে এখন কেক আসে প্রত্যেক বছর। আর সেই কেকের ওপর সবচাইতে আগ্রহ গুরুর। ওর সঙ্গে কেক কটা, গল্পগুজবে কেটে যায় সময়। বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আর জন্মদিন যেখানেই উদযাপন হোক না কেন.. পায়েসটা থাকবেই।'

আরও পড়ুন: Ranbir Kapoor Birthday: ব্যক্তিগত জীবনে সমস্যা, বাবা-মায়ের খারাপ সম্পর্ক বিব্রত করত রণবীরকে!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget