এক্সপ্লোর

Ranbir Kapoor Birthday: ব্যক্তিগত জীবনে সমস্যা, বাবা-মায়ের খারাপ সম্পর্ক বিব্রত করত রণবীরকে!

Actor Ranbir Kapoor Birthday: বাবা-মায়ের সঙ্গে রূপোলি পর্দার ওতপ্রোত যোগ। পড়াশোনা করছে ভালো লাগত না ছোট্ট রণবীরের। স্কুলে পড়াকালীন পড়াশোনার থেকে তাঁকে বেশি আকর্ষণ করত অন্যান্য অতিরিক্ত বিষয়

কলকাতা: তিনি তারকাসন্তান। তবে সুলোলিত ছিল না তাঁর সাফল্যের শিখরে ওঠার পথ। ছোট থেকেই ব্যক্তিগত জীবনে একাধিকবার সমস্যার মুখে পড়েছেন তিনি। বাবা-মায়ের খারাপ সম্পর্ক বিব্রত করত, পরবর্তীতে বারে বারে সমস্যা এসেছে নিজের সম্পর্কেও। সব পেরিয়ে তিনি এখন বিবাহিত, ফুটফুটে এক কন্যাসন্তানের বাবাও। ৪১ বছরে পা দিলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। জন্মদিনে ফিরে দেখা অভিনেতার অজানা দিকগুলি। 

বাবা-মায়ের সঙ্গে রূপোলি পর্দার ওতপ্রোত যোগ। পড়াশোনা করছে ভালো লাগত না ছোট্ট রণবীরের। স্কুলে পড়াকালীন পড়াশোনার থেকে তাঁকে বেশি আকর্ষণ করত অন্যান্য অতিরিক্ত বিষয়। খেলতে ভালোবাসতেন রণবীর, বিশেষ করে ফুটবল। বাবা-মায়ের সম্পর্ক ছোট্ট রণবীরের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল। সারা রাত এমনকি ভোর পর্যন্ত সিঁড়িতে বসে থাকতেন রণবীর। ২ হাঁটুর মধ্যে মুখ গুঁজে। অপেক্ষা করতেন, তখন বাবা-মায়ের ঝগড়া থামবে। একাধিক সাক্ষাৎকারে এই কথা বলেছেন রণবীর। 

অল্প বয়সে মায়ের বেশি ঘনিষ্ঠ ছিলেন রণবীর। পরবর্তীকালে বাবার কাছেই তাঁর কাজে হাতেখড়ি হয়। দশম শ্রেণী পাস করার পরে বাবার সঙ্গেই সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। কলেজ শেষ করে নিউইয়র্কে পড়াশোনা করতে যান রণবীর। সেখানে তিনি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন। সেই সময়ে দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছিলেন অভিনেতা। পরবর্তীকালে অবশ্য রণবীর বলেছিলেন, ফিল্মস্কুলে শেখা কোনও বিদ্যা ও অভিজ্ঞতাই পরবর্তীকালে বলিউডে কেরিয়ার তৈরির সময় তাঁর তেমন কাজে লাগেনি। 

পড়াশোনা শেষ করে মুম্বইতে ফিরে আসেন রণবীর। ব্ল্যাক (Black) ছবিতে সঞ্জয় লীলা বনসালির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন রণবীর। ২০০৭ সালে সোনম কপূরের (Sonam Kapoor) বিপরীতে 'সাঁওয়ারিয়া' ছবির হাত ধরে প্রথম অভিনয় জীবনে পা রাখেন তিনি। তাঁর অভিনয় প্রশংসিত হলেও, বক্তঅফিসে মুখ থুবড়ে পড়ে 'সাঁওয়ারিয়া'। এরপরে 'বাঁচনা অ্যায় হাসিনো' ছবিতে প্রশংসিত হন রণবীর। 'ওয়েক আপ সিড'-এ কঙ্গনা সেনশর্মার বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। 

'বাঁচনা অ্যায় হাসিনো' ছবি থেকে রণবীরের সম্পর্ক শুরু হয়েছিল দীপিকা পাড়ুকোনের সঙ্গে। দীর্ঘ এই সম্পর্ক অবশ্য পরিণতি পায়নি। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় অবসাদে চলে যান দীপিকা। সেইসময় রণবীর 'আজব প্রেম কি গজব কাহানি' ছবিতে অভিনয় করেন ও ক্যাটরিনা কইফের (Katrina Kaif)-এর সঙ্গে সম্পর্কে জড়ান। তবে সেই সম্পর্কও পরিণতি পায়নি। এরপরে, আলিয়া ভট্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর। 

আরও পড়ুন: Ranbir Kapoor Birthday: আলিয়ার সঙ্গে বিয়ের ছবি, কেকে লেখা 'রাহার বাবা', রণবীরের জন্মদিন উদযাপনের ছবি

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget