এক্সপ্লোর

Ranojoy Bishnu: টানা ১২ ঘণ্টা শ্যুটিং, নর্দমার জলে গড়াগড়ি... কিসের জন্য এত কঠিন পরিশ্রম রণজয়ের?

Ranojoy Bishnu News: সোশ্য়াল মিডিয়ায় শ্যুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন রণজয়। সেখানে দেখা যাচ্ছে, একটি মন্দিরের সিঁড়ি থেকে গড়িয়ে পড়ছেন তিনি। বৃষ্টি পড়ছে, তার মধ্যেই চলছে শ্যুটিং।

কলকাতা: অভিনেতা-অভিনেত্রীর জীবন খুব গ্ল্যামারাস.. এমনটাই মনে করেন সাধারণ মানুষেরা। কিন্তু সত্যিই কি তাই? বারে বারেই বিভিন্ন সময়ে অভিনেতা অভিনেত্রীরা বলেছেন, তাঁদের জীবন মোটেই কুসুমাস্তীর্ণ নয়। সেই হদিশই যেন আরও একবার সোশ্যাল মিডিয়ায় দিলেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। আপাতত একটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। নাম, 'কোন গোপনে মন ভেসেছে'। সেই ধারাবাহিকের শ্যুটিংয়েরই টুকরো ঝলক ভাগ করে নিলেন রণজয়। 

সোশ্য়াল মিডিয়ায় শ্যুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন রণজয়। সেখানে দেখা যাচ্ছে, একটি মন্দিরের সিঁড়ি থেকে গড়িয়ে পড়ছেন তিনি। বৃষ্টি পড়ছে, তার মধ্যেই চলছে শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য শেয়ার করে রণজয় লিখেছেন, 'উফফ এই দিনটা কোনোদিন ভুলব না। গোটা টিমকে অনেক ধন্যবাদ। আমরা সবাই সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিতে ভিজে শ্যুটিং করেছি আমরা। বৃষ্টিও থামেনি। আমাদের কাজও থামেনি। যেখানে নর্দমার জল, বৃষ্টির জল আর জমা জল এক হয়ে গিয়েছে। তার মধ্যেই আমি গড়াগড়ি দিচ্ছি। আমার পিঠে, গায়ে, চুলে কী কী লেগেছে সেটা না হয় নাই বললাম। আমার মুখটা একবার দেখুন। তবে এই সবকিছুর পরে, দৃশ্যটা আমাদের ভাল লাগলে সেখানেই সার্থকতা।'

প্রসঙ্গত, সদ্য বিতর্কে জড়িয়েছিলেন রণজয়। তাঁর সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)-এর। সোহিনীর বিয়ের সময়ে চর্চায় উঠে এসেছিল রণজয়ের নাম। সেই সময়ে রণজয় এর প্রতিবাদ করেছিলেন। বারে বারেই বলেছিলেন যে সোহিনী আর শোভন নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, তাঁদের মধ্যে তাঁর নাম আসাটা অনুচিত। অন্যদিকে রণজয়ের সঙ্গে নতুন করে নাম জড়িয়েছে আরও এক অভিনেত্রীর। তিনি শ্যামৌপ্তি মুদলি। এর আগে শ্যামৌপ্তির সঙ্গেই একটি ধারাবাহিকে কাজ করতেন শ্যামৌপ্তি ও রণজয়। শোনা যায়, সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

আরও পড়ুন: Shiboprosad Mukherjee on Bohurupi: আবিরের সঙ্গে আমার দ্বৈরথ দর্শকদের কাছে উপভোগ্য হবে: শিবপ্রসাদ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget