এক্সপ্লোর

Ranveer Allahbadia : কেন সময় রায়নার শো-তে গিয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া? আসল কারণ জানালেন সাইবারকর্তাদের

রণবীরকে সমন করে মুম্বই সাইবার শাখা । কিন্তু তিনি হাজিরা দেননি। 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' শো-র বিতর্কিত মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে রাজ্যে রাজ্যে অভিযোগ দায়ের হচ্ছিল।


মুম্বই: 'মাথা নোংরা ভাবনায় ভর্তি'। সুপ্রিম কোর্টের থেকে এমন ভর্ৎসনাও শুনতে হয়েছে তাঁকে। সারা দেশ ছিঃ ছিঃ করেছে রণবীরকে। তিল তিল করে তৈরি করা জনপ্রিয়তা মুহূর্তে ধুলোয় লুটিয়েছে। 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' -এ করা মন্তব্য বিতর্ক এখনও তাঁকে পিছু ছাড়ছে না। সোমবারই মহারাষ্ট্র সাইবার সেলের সামনে হাজিরা দিয়েছেন ইউটিউবার-পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া। 

সূত্রের খবর, কৌতুক অভিনেতা সময় রায়নার 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' শোতে রণবীরের অশ্লীল মন্তব্য নিয়ে নানা প্রশ্ন করা হয়।  মহারাষ্ট্র সাইবার কর্মকর্তারা প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এদিন । সূত্রের খবর অনুসারে, তদন্তকারী কর্মকর্তার সামনে তিনি ভুল স্বীকার নেন। তিনি নিজের ভুল মেনে নিয়েই জানান, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই সময়ের শো-তে গিয়েছিলেন রণবীর।  তিনি জানান, এই উপস্থিতির জন্য তিনি কোনও টাকাও নেননি।

আগেও রণবীরকে সমন করে মুম্বই সাইবার শাখা । কিন্তু তিনি হাজিরা দেননি। 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' শো-র বিতর্কিত মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে রাজ্যে রাজ্যে অভিযোগ দায়ের হচ্ছিল। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। শীর্ষ আদালত রণবীরকে কড়া ভাষায় ভর্ৎসনা করেও জানিয়ে দেন, এই সংক্রান্ত কোনও কেসে তাঁকে গ্রেফতার করা যাবে না। এরপর সোমবার সাইবার কর্মকর্তাদের সামনে হাজির হন। নবি মুম্বইয়ের দফতরে আধিকারিকদের তিনি জানান, ইউটিউবাররা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে একে অপরের শোতে গিয়ে থাকে।                   

'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এর একটি পর্বে বাবা-মায়ের যৌনতা সম্পর্কে একটি মন্তব্য করেন রণবীর। সঙ্গে ছিলেন, আশিস চঞ্চলানি , জসপ্রীত সিং এবং অপূর্ব মুখিজার মতো কন্টেন্ট ক্রিয়েটরও।  রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেন,'তুমি কি তোমার বাবা-মাকে সারা জীবন প্রতিদিন যৌন মিলন করতে দেখতে চাও, নাকি একবার যোগ দিয়ে চিরতরে বন্ধ করে দেবে?' এই মন্তব্য দেখেই ইন্টারনেটে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। রণবীর এরপর ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বলেন, 'আমার মন্তব্য কেবল অনুপযুক্ত ছিল না, এমনকি মজারও ছিল না। কৌতুক আমার দক্ষতার জায়গা নয়। আমি দুঃখিত'।  

         

আরও পড়ুন : সাতসকালে দুলে উঠল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা, ভূমিকম্প বঙ্গোপসাগরের গভীরে                         

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget