এক্সপ্লোর

Aryan Khan: আরিয়ান খানের ওয়েব সিরিজে বিশেষ চরিত্রে রণবীর সিংহ-কর্ণ জোহর

Stardom: এই সিরিজে ক্য়ামিও চরিত্রে দেখা মিলবে রণবীর কপূরেরও।

কলকাতা: কর্ণ জোহরের (Karan Johar) পরিচালনায় ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি',যেখানে মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। আর এবার কর্ণ ও রণবীরকে দেখা যাবে ওয়ের সিরিজের পর্দায়। বলিউডসূত্রের খবর অনুযায়ী, আরিয়ান খানের ওয়েব সিরিজ 'স্টারডম'-এ অভিনয় করতে চলেছেন এই ডুয়ো।

সম্প্রতি, মুম্বইয়ের গোরেগাঁওতে একটি পার্টির সিকোয়েন্সের শ্য়ুটিং সেরেছেন রণবীর সিংহ (Ranveer Singh) ও কর্ণ জোহর (Karan Johar)। টানা ৮ ঘণ্টা ধরে চলেছিল এই শ্য়ুটিং।

এটাই শাহরুখ পুত্রের প্রথম পরিচালনা। চলতি বছরের জুন মাসে শুরু হয়েছিল এই সিরিজের শ্য়ুটিং। নভেম্বর মাসের মধ্য়েই শেষ হবে সিরিজের শ্য়ুটিং। এই সিরিজ 'স্টারডম'-এ মূল চরিত্রে দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকেও।

আরও পড়ুন...

নখ দেখলেই বোঝা যাবে আপনার কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা?

এখানেই শেষ নয়, এই সিরিজে ক্য়ামিও চরিত্রে দেখা মিলবে রণবীর কপূরেরও। ইতিমধ্যেই সেই শ্যুটিংও সেরে ফেলেছেন 'রকস্টার', খবর এমনই।

উল্লেখ্য়, নিজের ডিরেক্টোরিয়াল ডেবিউ যাতে সবদিক থেকে নিখুঁত হয় সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন আরিয়ান খান। শোনা যাচ্ছে, দর্শকের পছন্দসই এবং বড় সফল প্রজেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। সিরিজের জন্য প্রয়োজনীয় রিসার্চ থেকে এখন মুম্বইয়ে শ্যুটিং শুরু, সবেতেই নিজের সেরাটা দিচ্ছে আরিয়ান। 

কিছুদিন আগেই জানা যায় বহু প্রতীক্ষিত এই সিরিজ 'স্টারডম'-এ মূল চরিত্রে দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে। এরপরই ছয় পর্বের এই সিরিজ সম্পর্কে এক বিশেষ তথ্য সামনে উঠে আসছে। ফলে সকলের মধ্যেই উত্তেজনা আরও বাড়ছে। অনুরাগীদের এখন প্রশ্ন একটাই, 'কী বিশাল জিনিস আনতে চলেছেন আরিয়ান খান?'

প্রসঙ্গত, আরিয়ান যখন নিজের পরিচালনা নিয়ে ব্যস্ত, তখনই তাঁর বোন, সুহানা খান তৈরি অভিনয়ে তাঁর ডেবিউ নিয়ে। জোয়া আখতারের মিউজিক্যাল ছবি 'দ্য আর্চিস' মুক্তির অপেক্ষায়। এই ছবিতে দেখা যাবে অগস্ত্যা নন্দা, বেদাঙ্গ রাইনা, মিহির আহুজা, খুশি কপূরকেও। 

এর আগে আরিয়ান খান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে তিনি তাঁর প্রথম প্রজেক্টের লেখার কাজ শেষ করে ফেলেছেন। ২০২৩ সালে শ্যুটিং শুরু হবে বলেও জানান তখনই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget