এক্সপ্লোর

Nail Problems: নখ দেখলেই বোঝা যাবে আপনার কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা?

Health Problems: দ্রুত নখ ভেঙে যাচ্ছে? একেবারেই বাড়তে চায় না? অল্পেই ভেঙে যায়- এই জাতীয় লক্ষণ দেখলে বুঝতে হবে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।

Nail Problems: আপনার নখের গঠন (Nail Structure), আকার (Nail Shape), আকৃতি- এই সবকিছু দেখলে বোঝা যায় আপনার স্বাস্থ্যে কোনও গুরুতর সমস্যা দেখা দিয়েছে কিনা। অর্থাৎ নখের রঙ, গঠন, আকার-আকৃতি এইসব দেখে বোঝা যেতে পারে যে আপনার শরীরে কোনও প্রয়োজনীয় উপকরণের ঘাটতি রয়েছে কিনা। এছাড়াও নখের অবস্থা থেকে এও বোঝা যায় যে আপনার শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কিনা। মূলত নখে সমস্যা দেখা দিলে বুঝতে হবে শরীরে ভিটামিন, নিউট্রিয়েন্টস এইসবের ঘাটতি হয়েছে। 

নখের কোন সমস্যা দেখলে কী কী বুঝবেন

  • সাধারণত যাঁদের নখ খুব ভঙ্গুর হয়, অর্থাৎ সহজেই ভেঙে যায়, তাঁদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয়। এই সমস্যা দেখা দিলে অবশ্যই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বাইরের চোট-আঘাত থেকে আঙুলের একটা অংশকে রক্ষা করে এই নখই। 
  • আজকাল অনেকেই শখে নেল আর্ট করান। অনেকেই সাধ করে নখ বড় করে শেপ করে কেটে নেন। তারপর লাগিয়ে নেন পছন্দের নেলপলিশ। সুন্দর করে নখের যত্ন নিলে তা দেখতে যেমন ভাল লাগে, তেমনই নখের অনেক কাজ রয়েছে। তাই নখের সমস্যায় অবহেলা না করলেই মঙ্গল। 
  • আমাদের ত্বক বা চামড়ার কোষ থেকেই তৈরি হয় নখ। এই শক্ত আচ্ছাদনকে বলে কেরাটিন। অনেক সময়েই দেখা যায় নখের এই আচ্ছাদন অল্পেই ক্ষয় পাচ্ছে। কিংবা নখ ভেঙে যাচ্ছে। নখের চারপাশের ত্বকেও সমস্যা দেখা দিচ্ছে।
  • সাধারণ ভাবে নখে একটা গোলাপি আভা দেখা যায়। এর পাশাপাশি উপরের অংশ সামান্য কার্ভ বা বাঁকা অংশ দেখা যায়। যদি হঠাৎ করে দেখেন নখের রঙ, গঠন, আকৃতি পরিবর্তন হচ্ছে তাহলে বুঝতে হবে হয় শরীরে কোনও প্রয়োজনীয় উপকরণের ঘাটতি হয়েছে। অথবা কোনও শারীরিক সমস্যা রয়েছে যা বুঝতে পারছেন না আপনি।
  • সাধারণত নখের উপরের অংশে সামান্য বাঁকা ভাব লক্ষ্য করা যায়। এটা স্বাভাবিক। কিন্তু যদি নখের মাথার অংশের কার্ভ যেদিকে থাকার কথা তার উল্টো দিকে থাকে তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি হয়েছে, অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
  • এক একজনের ক্ষেত্রে নখ এক এক মাত্রায় বৃদ্ধি পায়। সকলের ক্ষেত্রে এই বিষয়টা সমান নয়। সঠিকভাবে যত্ন না করে নখ খারাপ হয়ে যেতে পারে। নখের উজ্জ্বলতা কমতে পারে। সেই সঙ্গে দেখা দিতে পারে শুষ্কভাব।
  • নখের মাথার দিকের অংশ এবড়োখেবড়ো থাকলে, ভঙ্গুর হলে, আপনার শ্বাসপ্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। এর থেকে হার্টে একাধিক সমস্যা দিতে পারে। শ্বাসকষ্টের সমস্যা থাকলে নখের গঠন নিয়ে অবহেলা না করাই ভাল।
  • চৌকো আকৃতির বড় নখ থাকলে অনেকক্ষেত্রে আমাদের শরীরে হরমোনাল ডিসঅর্ডার দেখা যায়। অন্যদিকে আবার সমান, পাতলা নখ থাকলে বুঝতে হবে শরীরে ভিটামিন বি১২-র ঘাটতি রয়েছে। 
  • নখের চামড়া ওঠা, নখের চারপাশ থেকে চামড়া উঠে গেলে বুঝতে হবে কেরাটিনের আচ্ছাদন নষ্ট হয়েছে। অতিরিক্ত গরম হাওয়া, প্রচুর জল, খুব ঠান্ডা পরিবেশ- সবেতেই এই সমস্যা লক্ষ্যণীয়। এই জাতীয় উপসর্গ দেখতে পেলে বুঝতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি রয়েছে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget