এক্সপ্লোর

Ranveer Singh Buys Quadruplex: শাহরুখের প্রতিবেশী রণবীর! 'মন্নত'-এর পাশে অভিনেতার ১১৯ কোটির স্বপ্নের ঠিকানা

Ranveer Singh buys quadruplex worth Rs 119 crore: দিপীকা নন, বরং বাবার সঙ্গে মিলে এই ফ্ল্যাট কিনেছেন রণবীর। সূত্রের খবর, বাবা জগজিৎ সুন্দর সিংহ ভাবনানির ফার্মের সঙ্গে যৌথ ভাবে ‘মন্নত’-এর পাশেই ওই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন রণবীর

মুম্বই: বান্দ্রা। মুম্বইয়ের সবচেয়ে বিলাসবহুল আর অভিজাত জায়গা। বলিউড তারকাদের অধিকাংশের ঠিকানা এই বান্দ্রাতেই। কেবল তারকাদের বাসস্থানই নয়, বান্দ্রা মুম্বইতে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই জায়গায় যেন বলিউডের স্বপ্নের ছোঁয়া রয়েছে। অন্যান্য তারকাদের সঙ্গে, বলিউডের বাদশার বাড়িও এখানেই। মন্নত। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্বপ্নের প্রাসাদ। আর এবার শাহরুখের পাড়াতেই নতুন ঠিকানা রণবীর সিংহের। 

একটু স্পষ্ট করে বলা যাক। বিয়ের পর,  বান্দ্রার বিলাসবহুল আবাসানে সংসার পেতেছিলেন রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এবার বান্দ্রায় সমুদ্রমুখী বহুতলে একটি ফ্ল্যাট কিনেছেন রণবীর। চারটি তলা মিলিয়ে তৈরি হয়েছে রণবীরের এই বিলাসবহুল ফ্ল্যাট। 

আরও পড়ুন: Kali Poster Row: ফের চর্চায় 'কালী' তথ্যচিত্রের পোস্টার, পরিচালক লীনাকে তলব দিল্লির তিস হাজারি আদালতের

তবে দীপিকা  নন, বরং বাবার সঙ্গে মিলে এই ফ্ল্যাট কিনেছেন রণবীর। সূত্রের খবর, বাবা জগজিৎ সুন্দর সিংহ ভাবনানির ফার্মের সঙ্গে যৌথ ভাবে ‘মন্নত’-এর পাশেই ওই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন রণবীর। বহুতলের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে ফ্ল্যাটের জায়গা। সব মিলিয়ে ১১,২৬৬ বর্গফুট কার্পেট এলাকা। ফ্ল্যাটটির ব্যক্তিগত ছাদ এলাকা ১,৩০০ বর্গফুট জুড়ে।

২০২১ সালে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিলে আলিবাগে একটি বাংলো কিনেছিলেন রণবীর। বাংলোটির তৎকালীন মূল্য ছিল ২২ কোটি। এর পরে এটি রণবীরের নামে দ্বিতীয় সম্পত্তি। 

আগামীতে রোহিত শেট্টির 'সার্কাস' ছবিতে দেখা যাবে অভিনেতাকে। রণবীর সিংহকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জোয়েসভাই জোরদার' ছবিতে। যদিও এই ছবি সাফল্য পায়নি বক্সঅফিসে। 

সম্প্রতি গুঞ্জন উঠেছিল, একসঙ্গে কাজ করছেন রণবীর সিংহ ও সামান্থা প্রভু। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউই। কেবল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দেখেই ছড়িয়েছিল সেই গুঞ্জন। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সামান্থা। সেখানে একটি ছবিতে একজন বায়ুসেনার পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। তাঁর সঙ্গে পোজ দিয়েছিলেন রণবীর সিংহ। নীল শার্টে তাঁকেও কোনও ইউনিফর্ম পরে মনে হচ্ছে। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'দ্য স্যুইটেস্ট এভার রণবীর সিংহ'। বাংলা তর্জমা করলে যাঁর মানে দাঁড়ায়, 'সবচেয়ে মিষ্টি'। সামান্থার সেই পোস্ট রিপোস্ট করেছিলেন রণবীরও। লিখেছিলেন 'খুব ভাল লাগল'। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget