এক্সপ্লোর

Jayeshbhai Jordaar: অভিনব পদ্ধতিতে 'জোয়েসভাই জোরদার' ছবির মুক্তির দিন ঘোষণা রণবীর সিংহের

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন রণবীর সিংহ (Ranveer Singh)। যেখানে তাঁকে দেখা যাচ্ছে নানা রূপে। 'জোয়েসভাই জোরদার' ছবিটি পরিচালনা করছেন দিব্যং ঠক্কর।

মুম্বই: গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি' (83)। এই ছবিতে অভিনয়ের জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। চলতি বছর তাঁর একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। তারই মধ্যে একটি 'জোয়েসভাই জোরদার' (Jayeshbhai Jordaar)। এবার এই ছবির মুক্তির দিন ঘোষণা করলেন রণবীর সিংহ।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন রণবীর সিংহ (Ranveer Singh)। যেখানে তাঁকে দেখা যাচ্ছে নানা রূপে। ভিডিওতে রণবীর সিংহকে বলতে শোনা যাচ্ছে, 'আমি জানি আপনারা নানা ধরনের হিরোদের দেখেছেন। গানওয়ালা হিরো, ধনওয়ালা হিরো, সাপের ফনাওয়ালা হিরো, নাচতা হিরো, পুলিশওয়ালা হিরো, গুন্ডেওয়ালা হিরো, ঘোড়েওয়ালা হিরো, আউটারস্পেশ হিরো, লাল চাড্ডিওয়ালা হিরো, চমগাদরওয়ালা হিরো, ডবলরোলওয়ালা হিরো, নং ওয়াল হিরো। আপনারা তো সবরকমেরই নায়ককে দেখে নিয়েছেন। কিন্তু কখনও এমন হিরোকে দেখেননি, যে হিরোগিরিতে এদের সবার থেকে আলাদা। নাম তার জোয়েসভাই। আর কাজ সে করে জোরদার। আগামী ১৩ মে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি।'

আরও পড়ুন - Prabhas: কেন এখনও বিয়ে করেননি প্রভাস? অবশেষে জানা গেল কারণ

'জোয়েসভাই জোরদার' ছবিটি পরিচালনা করছেন দিব্যং ঠক্কর। এই ছবি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রণবীর সিংহ বলেন, 'আমার মেন্টর আদি চোপড়া একদিন আমাকে ডাকেন আর বলেন, 'আমি তোমার জন্য অসাধারণ একটা স্ক্রিপ্ট পেয়েছি। আমি তোমাকে সেটা শোনাতে চাই।' এরপর আমি স্ক্রিপ্ট পড়ি। এর আগে কোনও ছবি পরিচালনা করেননি দিব্যং ঠক্কর। তিনি আমাকে ছবির স্ক্রিপ্ট শোনান। শুনে হাসতে হাসতে আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। হাসি আর কান্না একসঙ্গে হতে থাকে আমার। ছবির গল্প শুনতে শুনতে আমার পাশে থাকা টিস্যু পেপারের বাক্সও শেষ হয়ে যায়। এতটাই আমি এনজয় করি।'

রণবীর সিংহ আরও বলেন, 'ছবির গল্প শুনে আমার এতটাই ভালো লাগে যে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। অসাধারণ একটা ছবি তৈরি করেন পরিচালক দিব্যং ঠক্কর। আশা করছি দর্শকেরও এতটাই ভালো লাগবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget