এক্সপ্লোর

Shona Roder Gaan: দিয়ার চক্রান্ত কি সফল হবে? আনন্দীকে ভুলতে কী করতে চলেছে অনুভব?

Bengali Serial Updates: অনুভব-আনন্দীর সম্পর্কের মাঝে চক্রান্ত চালাচ্ছে দিয়া। দিয়ার চক্রান্তের জেরে কি অনুভব-আনন্দীর সম্পর্ক ভেঙে যাবে? ফের কি একে অপরের হাত ধরে এগোতে পারবে তারা?

কলকাতা: বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'সোনা রোদের গান' (Shona Roder Gaan)। মুখ্য চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে ঋষি কৌশিক (Rishi Koushik), পায়েল দে-কে (Payel De)। দীর্ঘদিন পরে এই ধারাবাহিক দিয়ে মুখ্য চরিত্রে ফিরেছেন পায়েল দে। 'সোনা রোদের গান' ধারাবাহিক দিয়ে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন ঋষি-পায়েল জুটি। জনপ্রিয়তার নিরিখে দর্শকদের কাছে বেশ কিছুটা এগিয়ে রয়েছে 'সোনা রোদের গান'। অনুভব চৌধুরী এবং আনন্দীর (ধারাবাহিকে ঋষি কৌশিক ও পায়েল দে-র অভিনীত চরিত্রের নাম) রসায়ন দর্শকদের নজর কাড়ছে। তাঁদের সম্পর্কের মাঝে চক্রান্ত চালাচ্ছে দিয়া। এই চরিত্রে এতদিন পৌলমী দাসকে দেখা গেলেও, সম্প্রতি মুখবদল হয়ে অভিনয় করছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)।

'সোনা রোদের গান' ধারাবাহিকে অনুভব-আনন্দীর সম্পর্কের মাঝে দিয়া-

সম্প্রতি 'সোনা রোদের গান' ধারাবাহিকের যে অংশ সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অনুভবকে কাছে পাওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে দিয়া। নানা শর্ত আরোপ করে অনুভবের থেকে আনন্দীকে সরিয়ে দিতে চাইছে সে। পাশাপাশি আত্মহত্যা করারও হুমকি দিচ্ছে। অন্যদিকে, দিয়া এবং অনুভবের সম্পর্কের মাঝে থাকতে না চেয়ে অনুভবকে আংটি ফিরিয়ে দিয়েছে আনন্দী। কিন্তু কিছুতেই অনুভবকে মুছে ফেলতে পারছে না মন থেকে। সংসারের কর্তব্যের কথা ভেবে ভুলে থাকতে চেয়েও অনুভবকে ভুলতে পারছে না আনন্দী। একইরকমভাবে দিয়ার চক্রান্ত পরিষ্কার হয়ে গিয়েছে অনুভবের কাছে। সেও দিয়ার শর্তে বাধ্য হয়েছে রাজি হতে। দিয়ার শর্তে রাজি হয়ে আনন্দীকে কষ্ট দিলেও তাকে মন থেকে সরাতে পারছে না। বাধ্য হয়ে আনন্দীকে ভুলতে কিছুদিন বাইরে যেতে চায় অনুভব। কিন্তু সেখানেই পিছু ছাড়তে রাজি নয় দিয়া। কী হবে এবার? দিয়ার চক্রান্তের জেরে কি অনুভব-আনন্দীর সম্পর্ক ভেঙে যাবে? নতুন কোনও বিপত্তি কি দেখা দেবে তাদের সম্পর্কে? ফের কি একে অপরের হাত ধরে এগোতে পারবে তারা? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য।

আরও পড়ুন - Aryan Khan: 'পরিকল্পনা করে মাদক কাণ্ডে আরিয়ান খানকে ফাঁসানো হয়েছে'?

প্রসঙ্গত, 'সোনা রোদের গান' ধারাবাহিকটি একটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের রিমেক। ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। মুখ্য চরিত্রে ঋষি কৌশিক ও পায়েল দে-র রসায়নে জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিক। তারইসঙ্গে ফের খলনায়িকার চরিত্রে নজর কাড়ছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget