এক্সপ্লোর

"দীর্ঘদিন পর 'সোমবারের আলসেমির' স্বাদ পেলাম", শ্যুটিংয়ের ছবি পোস্ট করে লিখলেন রবিনা

রবিনা হচ্ছেন সেই কতিপয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম যিনি কোভিড লকডাউনেও শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন...

মুম্বই: করোনা আবহেও কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তাঁর ৪৭ লক্ষের বেশি অনুগামীর সঙ্গে শ্যুটিংয়ের সেই দৃশ্য শেয়ার করেছেন তিনি। লিখেছেন, কাজের মধ্যে। বিজ্ঞাপনের শ্যুটিং। ব্যস্ত সোমবার। দীর্ঘ সময়ের পর সোমবারের পরিচিত আলসেমির স্বাদ।

রবিনা হচ্ছেন সেই কতিপয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম যিনি কোভিড লকডাউনেও শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি লকডাউনের দিনগুলিতে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা তিনি বিস্তারিত ভাবে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, হাত গোনা কয়েকজনকে নিয়ে রেকর্ড সময়ের মধ্যে ওই শ্যুটিং শেষ করা হয়েছে। রবিনার কথায়, ‘‘কর্মীরা পিপিই পরে কাজ করেছেন। পিপিই পরে সামান্য চলাফেরা করলেও খচমচ করে শব্দ হচ্ছিল। সেই জন্যই শ্যুটিং চলাকালীন প্রত্যেকে অতিরিক্ত সতর্ক ছিলেন। শুধুমাত্র ক্যামেরাম্যান এবং সাউন্ডরেকর্ডিস্টকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল। তাঁদের সঙ্গে থাকা যন্ত্রগুলিকে ভাল করে স্যানিটাইজ করা হয়।’’

View this post on Instagram
 

#workmode #adshoot ! Busy Monday ! Feeling the #mondayblues again after a long long time 😁😘

A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on

রবিনা আরও জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় তিনিও কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলেছেন। শ্যুটিংয়ে এতটাই কড়াকড়ি ছিল যে কোনও মেকাপ আর্টিস্ট বা হেয়ারড্রেসারকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।

রবিনার কথায়, ‘‘এটা ছিল আমার কাছে পুরোপুরি আত্মনির্ভর শ্যুট। নিজেই মেকাপ করেছি। হেয়ার স্টাইল ঠিক করেছি। এটা অত্যন্ত কঠিন কাজ ছিল। এ কাজ করতে গিয়ে টিমের গুরুত্ব আরও উপলব্ধি করেছি। কিন্তু এটাও মেনে নিতে হয়েছে, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটাই নর্মাল।’’

রবিনা জানিয়েছেন, শ্যুটিং চলাকালীন সব সময়ই তাঁর সঙ্গে স্যানিটাইজার ছিল। তবে করোনা সংক্রমণের আগে থেকেই তিনি স্যানিটাইজার ব্যবহার করতেন।

লকডাউনের আগে রবিনা ‘কেজিএফ চ্যাপ্টার-২’এর শ্যুটিং করছিলেন। বর্তমানে তিনি কিছু বিজ্ঞাপনের শ্যুটিং করছেন।

সেরা শিরোনাম

Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget