এক্সপ্লোর

Raveena Tandon: রবিনা টন্ডনের বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ দায়ের, 'আশঙ্কাজনক ঘটনা', অভিনেত্রীর পাশে দাঁড়ালেন কঙ্গনা

Raveena Tandon Update: রবিবার মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে রবিনা টন্ডনের বিরুদ্ধে খার পুলিশ স্টেশনে যে মদ্যপ, বেপরোয়া গাড়ি চালনা ও অপমান করার যে অভিযোগ দায়ের করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা।

মুম্বই: শিরোনামে রবিনা টন্ডন (Raveena Tandon)। মদ্যপ (drunk) অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানো (rash driving) ও পথযাত্রীদের অসম্মান (assault) করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু সত্যিই কি তাই ঘটেছে? মুম্বই পুলিশ রবিবারই পরিষ্কার করে জানিয়েছে যে এই মামলা সর্বৈব মিথ্যা। তাঁর পাশে দাঁড়িয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ঠিক কী ঘটেছে?

রবিনা টন্ডনের বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ, পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাউত

রবিবার মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে রবিনা টন্ডনের বিরুদ্ধে খার পুলিশ স্টেশনে যে মদ্যপ, বেপরোয়া গাড়ি চালনা ও অপমান করার যে অভিযোগ দায়ের করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পাপারাৎজি 'ভিরল ভয়ানি'র একটি পোস্টের স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন যে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় তা সম্পর্ণ মিথ্যা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে যে রবিনার গাড়ি কাউকে আঘাত করেনি, এবং তিনি মদ্যপ ছিলেন না। 

মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জোন ৯-এর ডেপুটি পুলিশ কমিশনার রাজতিলক রোশন জানান এই অভিযোগ মিথ্যা। তিনি বলেন, 'ভিডিওয় মিথ্যা অভিযোগ করেছেন অভিযোগকারিনী। আমরা সোসাইটির সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ চেক করেছি এবং জানতে পেরেছি যে অভিনেত্রীর গাড়ির চালক রাস্তা থেকে গাড়ি ঘোরাচ্ছিলেন যখন ওই রাস্তা পার করছিল এক পরিবার। তাঁরাই ওই গাড়িকে দাঁড় করান এবং চালককে বলেন যে গাড়ি ঘোরানোর সময় তাঁর দেখা উচিত ছিল পিছনে রাস্তায় লোকজন রয়েছেন এবং এর থেকেই তাঁদের মধ্যে ঝামেলার সূত্রপাত।' 

 

এরপর ঝামেলা বাড়তে থাকলে, রবিনা ঘটনাস্থলে হাজির হন এবং ভিড়ের হাত থেকে তাঁর চালককে বাঁচানোর চেষ্টা করেন। এরপর তাঁরা দু'জনেই খার থানায় যান অভিযোগ দায়ের করতে কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ তুলে নেন। পুলিশের তরফেই জানানো হয়েছে যে ঘটনায় কেউ আহত হননি। ওই গাড়ি কাউকে ধাক্কাও দেয়নি, অভিনেত্রী মত্তও ছিলেন না। 


Raveena Tandon: রবিনা টন্ডনের বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ দায়ের, 'আশঙ্কাজনক ঘটনা', অভিনেত্রীর পাশে দাঁড়ালেন কঙ্গনা

আরও পড়ুন: 'Heeramandi' Season 2: ফিরবে 'হীরামাণ্ডি'র গল্প, চোখ ধাঁধানো 'ফ্ল্যাশ মব'-এ দ্বিতীয় সিজনের ঘোষণা সঞ্জল লীলা ভনশালীর

এই গোটা ঘটনায় অভিনেত্রী পাশে পেয়েছেন অভিনেত্রী ও বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে। এদিন ইনস্টাগ্রামে উদ্বেগ প্রকাশ করে কঙ্গনা লেখেন, 'রবিনা টন্ডন জির সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই আশঙ্কাজনক, যদি বিপক্ষ দলে আরও ৫-৬ জন মানুষ থাকতেন, তাহলে তো তাঁকে গণপিটুনির শিকার হতে হত, রাস্তায় এমন ধুন্ধুমার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। ওই মানুষদের শাস্তি পাওয়া উচিত। এমন উদ্ধত ও বিষাক্ত আচরণ করে তাঁদের পার পেয়ে যাওয়া ঠিক নয়।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget