এক্সপ্লোর

Raveena Tandon: 'অক্ষয়ের সঙ্গে সম্পর্ক কিংবা বাগদানের কথা ভুলে গিয়েছি'

Bollywood Celebrity Updates: ১৯৯৫ সাল নাগাদ সময় থেকে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডনের মধ্যে সম্পর্ক শুরু হয়।নয়ের দশকের শেষ দিকে তাঁদের বাগদান সম্পন্ন হয়। রবিনার বক্তব্য অনুযায়ী, এরপর তাঁরা আলাদা হয়ে যান

মুম্বই: 'মোহরা' ছবির সেট থেকেই শুরু হয় সম্পর্ক। একে অপরকে মন দিয়ে ফেলেন বলিউডের দুই তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। এরপর তাঁদের বাগদানও হয়। তা পরবর্তীকালে ভেঙেও যায়। সম্প্রতি এক সাক্ষাতকারে রবিনা ট্যান্ডন জানালেন, তিনি অক্ষয়ের সঙ্গে সম্পর্ক থেকে বাগদানের কথা ভুলে গিয়েছেন। জানালেন, অক্ষয় সেই সময় যাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁকে শুধুমাত্র রবিনার মতো দেখতে ছিল।

অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রবিনা ট্যান্ডন-

১৯৯৫ সাল নাগাদ সময় থেকে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডনের মধ্যে সম্পর্ক শুরু হয়। নয়ের দশকের শেষ দিকে তাঁদের বাগদান সম্পন্ন হয়। রবিনার বক্তব্য অনুযায়ী, এরপর তাঁরা আলাদা হয়ে যান। অভিনেত্রী বলছেন, 'প্রত্যেকের জীবনেই যেমন সম্পর্ক আসে, আমাদের ক্ষেত্রেও তেমনটাই। আমি ওর (অক্ষয় কুমার) জীবন থেকে সরে গিয়েছি। আমি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াই। ও অন্য কারও সঙ্গে সম্পর্ক জড়ায়। তাহলে এখানে হিংসার প্রসঙ্গ কোথা থেকে আসবে! 'মোহরা' ছবির সময় আমরা হিট জুটি ছিলাম। আজকের দিনেও। আমাদের এখনও দেখা হয়। কথা হয়। আমরা অনেকে মিলে গল্প করি। প্রত্যেকেই প্রত্যেকের জীবনে এগয়ে গিয়েছে। সাধারণত কলেজ সময় প্রতি সপ্তাহেই মেয়েরা বয়ফ্রেন্ড বদলায়। তাহলে একটা বাগদান কেন কেউ ভুলতে পারছে না! আমি জানি না কেন। মানুষ আলাদা হয়। নিজের জীবনে এগিয়ে যায়। মানুষের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এসব বড় কোনও ঘটনাই নয়।'

আরও পড়ুন - Rakhi Sawant: 'মায়ের মৃত্যুর দিন রাখীকে নির্মমভাবে মেরেছিল আদিল'

অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্কে কথা ওঠায় রবিনা ট্যান্ডন বলেন যে, সে সময় অভিনেতা যাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁকে শুধু তাঁর মতো দেখতে ছিল। ব্রেক আপের পর তিনি কখনও এসব নিয়ে ভাবেননি। আর এসব নিয়ে কোথায় কী লেখা হচ্ছে, তা পড়েননি। 

প্রসঙ্গত, রবিনা ট্যান্ডনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অক্ষয় কুমার সম্পর্কে জড়ান টুইঙ্কল খন্নার সঙ্গে। দুই তারকা ২০০১ সালে বিয়ে করেন। এবং তাঁদের দুই সন্তানও রয়েছে। আরভ এবং নিতারাকে নিয়ে বর্তমানে তাঁদের সুখের সংসার। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে নানা সময়ই অক্ষয় কিংবা টুইঙ্কল একে অপরের সঙ্গে কাটানো বহু ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। অন্যদিকে, জীবন থেমে থাকেনি রবিনা ট্যান্ডনেরও। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে। তাঁদেরও দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget