এক্সপ্লোর

Raveena Tandon on Aranyak আরণ্যক-এর মহিলা পুলিশ অফিসারের মানসিক টানাপোড়েন আকর্ষণ করেছিল রবিনাকে

'আরণ্যক'-এর হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখছেন রবিনা টন্ডন। একজন মহিলা অফিসারের ব্যক্তিগত ও কর্মজীবনকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। একজন পুলিশ অফিসারের ভূমিকায় এই ছবিতে অভিনয় করছেন রবিনা টন্ডন

কলকাতা: 'আরণ্যক' (Aranyak)-এর হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখছেন রবিনা টন্ডন। একজন মহিলা অফিসারের ব্যক্তিগত ও কর্মজীবনকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। একজন পুলিশ অফিসারের ভূমিকায় এই ছবিতে অভিনয় করছেন রবিনা টন্ডন (Raveena Tandon)। ছবিতে তাঁর নাম কস্তুরী ডোগরা।

নেটফ্লিক্সের অরিজিনাল এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য়। ২ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলার জুড়ে একটি কেসের গল্পই বলা হয়েছে। তবে শুধুই কী দুজনের হারিয়ে যাওয়ার ঘটনা নাকি তার মধ্যে রয়েছে আরও অনেক রহস্য? পরতে পরতে জট খুলবে সিরিজের গল্প। এই ছবিতে রবিনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন এক বঙ্গতারকা। পরমব্রত চট্টোপাধ্যায়। ট্রেলারে দেখা যায়, রবিনা অর্থাৎ কস্তুরীর ছেড়ে দেওয়া পদে বদলি হয়ে আসেন তিনি। ট্রেলারের প্রথমে তাঁদের দুজনের সম্পর্ক কিছুটা তিক্ত দেখানো হলেও, ট্রেলারের কিছু অংশ ইঙ্গিত দেয়, একে অপরের সঙ্গে হাত মিলিয়েই কেসের হদিশ করছেন তাঁরা। 

ছবিতে নিজের চরিত্র নিয়ে রবিনা জানান, ছবিতে পুলিশ অফিসার কস্তুরী ডোগরা চরিত্র ভীষণ কঠিন একজন নারীর। রবিনা আরও বলেন, 'পর্দায় পুলিশ অফিসার কস্তুরী ডোগরা একজন স্বাধীন নারী ও দাপুটে পুলিশ অফিসার। সে তাঁর জীবনে একটা বড় কেসের অপেক্ষা করছে। তাঁর সহকর্মীরা সবাই পুরুষ। কিন্তু সে একজন নারী হিসেবে ছাপ ফেলতে চায় তাঁর কাজে, কেরিয়ারে। পরিবারের দিন থেকেও সে মানসিক সাহায্য ও ভরসা প্রত্যাশা করে যেটা মেয়েরা অনেক সময়েই পায় না। কাজের মধ্যে থেকেও ওর কাছে বড় হল পরিবার, শ্বশুরবাড়ির পরিবার, ও তার বাচ্চারা। এই বিষয়টাই আমায় সবচেয়ে বেশি আকর্ষণ করে পুলিশ অফিসার কস্তুরী ডোগরার চরিত্রে।  এই মহিলা পুলিশ অফিসারের মানসিক পরিস্থিতির সঙ্গে হয়ত অনেক নারীই নিজের মিল খুঁজে পাবে।'

বিনয় ওয়ালকুলের পরিচালনায় তৈরি হয়েছে এই থ্রিলার। কেবল অভিনয় বা চিত্রনাট্য নয়, ট্রেলার দেখে আন্দাজ করা যায়, পাহাড় ও জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি এই ছবি মন কাড়বে দৃশ্যপটেও। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget