এক্সপ্লোর

Reality Show Update: সঙ্গীতের মঞ্চে ভালোবাসার উৎসব, হাজির আকৃতি কক্কর, অনু মালিক

ভাইফোঁটা থেকে ভ্যালেন্টাইন্স ডে, গানের মঞ্চে পালন করা হয় সব উৎসবই। ১৪ তারিখ ভ্যালেন্টাইন্স ডে, গানের মঞ্চে পালন করা হল সেই উৎসবও। সুরে সুরে শুধুই ভালোবাসার গান, হাজির থাকলেন আকৃতি কক্করও।

কলকাতা: ভাইফোঁটা থেকে ভ্যালেন্টাইন্স ডে, গানের মঞ্চে পালন করা হয় সব উৎসবই। ১৪ তারিখ ভ্যালেন্টাইন্স ডে, গানের মঞ্চে পালন করা হল সেই উৎসবও। সুরে সুরে শুধুই ভালোবাসার গান, হাজির থাকলেন আকৃতি কক্করও (Akriti Kakkar)।

ভালোবাসার বিশেষ পর্বে 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে হাজির ছিলেন আকৃতি কক্কর। ভালোবাসার গানে মঞ্চ ভরিয়ে তোলেন তিনিও। বিচারকের আসনে হাজির ছিলেন অনু মালিক, কৌশিকী চক্রবর্তী ও কুমার শানু। চ্যানেল থেকে সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে ভিডিও ক্লিপিংসে দেখা গেল, প্রতিযোগী শুচিশ্মিতার জন্য বিশেষ চমকও রইল। 

'সুুপার সিঙ্গার'-এর মঞ্চে হামেশাই খুনসুটিতে মাতেন যীশু ও বিচারক কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও কুমার শানু। এর আগে, ভাইফোঁটার শ্যুটিংয়ে যীশুর কপালে ফোঁটা দেন কৌশিকী। ফোঁটা নিতে একেবারেই রাজি ছিলেন না যীশু। তাই তিনি যাতে পালাতে না পারেন, প্রতিযোগীদের গোল করে দাঁড়ানের নির্দেশ দিয়েছিলেন কৌশিকী। এরপর যীশুর কপালে ফোঁটা দিয়ে, কবিতা বলে তাঁকে বরণও করেন কৌশিকী। বিচারকের আসনে বসে হাসিতে ফেটে পড়লেন কুমার শানু, সোনু নিগম ও মোনালী ঠাকুর।

আরও পড়ুন:স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রয়াত রবি ট্যান্ডন, দেখে নিন বিনোদনের সারাদিন

'সুপার সিঙ্গার'-এর মঞ্চ রোজই যেন নতুন গল্প বলে। সম্প্রতি সঙ্গীতের লড়াইয়ের মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন মোনালি ঠাকুর। বিচারকের আসনে বসে ছোটবেলার গল্পে মজলেন দুই সঙ্গীতশিল্পী। মোনালি বললেন, 'আমি পুতুলদির কাছেই গান শিখেছি।' কৌশিকী চক্রবর্তীর ডাকনাম পুতুল নিয়ে মঞ্চে রসিকতাও করেন যীশু সেনগুপ্ত। এরপর কৌশিকি জানান, ছোটবেলায় সত্যিই তাঁর কাছে গান শিখতেন মোনালি ঠাকুর। আর ছোটবেলায় তাঁর নখ খাওয়ার অভ্যাস ছিল বলে তাঁকে নেলপলিশ পরিয়ে দিতেন কৌশিকী। যাতে তাঁর নখ খাওয়া বন্ধ হয়। সেইসঙ্গে কৌশিকী যোগ করেন, মোনালিকে ছোট থেকে বড় হতে দেখেছেন তিনি। আর মোনালীকে আজ এই জায়গায় দেখে তিনি গর্বিত। অন্যদিকে আজ মোনালীর ঠাকুরের জন্মদিন। অনুষ্ঠানের এই ছোট্ট ক্লিপিংস পছন্দ হল অনুরাগীদেরও।

এই প্রথম নয়, সঙ্গীতে মঞ্চে আগেও উঠে এসেছে অজানা সব গল্প। বাপ্পি লাহিড়ীর বিশেষ এপিসোডে এসে কুমার শানু শুনিয়েছিলেন নিজের অভিজ্ঞতার কথা। সঙ্গীতশিল্পী বলছেন, 'বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান রেকর্ডিং। যথাসময়ে স্টুডিওতে হাজির হয়েছি আমি। ১০ মিনিটের মধ্যেই বাপ্পিদা চলে এলেন। এসেই কলাকুশলীদের প্রশন করলেন, ট্র্যাক তৈরি আছে? তাঁরা উত্তর দিল, কেবল মুখরাটুকুই তাঁদের দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। তাই সেটুকুর ট্রাক তৈরি হয়েছে। আমি তো শুনে অবাক। গান গাইতে এসেছি অথচ গানই তৈরি নেই! আমি বললাম, বাপ্পিদা, গান তৈরি হলে আমি আসব না হয়। সেটা ওনাকে বলাতে বাপ্পিদা বললেন, 'না শানু, তুই গেলে তোকে আর পাওয়া যাবে না। আমায় ১০ মিনিট দে। ওখানে বসে সত্যিই ১০ মিনিটে উনি অন্তরা বানিয়ে ফেললেন। তারপর একটা কর্ডের ওপর গেয়ে গানটা রেকর্ড করে দিলেন। তারপর আমায় গান শেখাতে শুরু করলেন। এইভাবেই কাজ করতেন বাপ্পি লাহিড়ী।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget