এক্সপ্লোর

Prabhas New Movie: মারুতির পরিচালনায় ফিরছেন 'রেবেল স্টার' প্রভাস, প্রকাশ্যে নয়া ছবির নাম ও প্রথম লুক

'The Raja Saab': ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্ব নিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক থমন এস। তাঁর জনপ্রিয় কাজ ২০২০ সালের 'আলা বৈকুণ্ঠপুরমালু', এবং 'ওজি'র ভাইরাল 'হাঙ্গি চিতাহ্'।

নয়াদিল্লি: ডিসেম্বরে মুক্তি পেয়েছে 'সালার: পার্ট ১ -  সিজফায়ার' (Salaar: Part 1 - Ceasefire)। প্রেক্ষাগৃহে দুর্দান্ত ব্যবসা করেছে প্রভাস (Prabhas) অভিনীত এই ছবি। সেই আবহেই আগামী ছবির নাম ঘোষণা করলেন 'রেবেল স্টার' (Rebel Star)। মারুতির পরিচালনায় আসছে প্রভাসের নতুন ছবি 'দ্য রাজা সাব' (The Raja Saab)। 

আসছে প্রভাসের নতুন ছবি 'দ্য রাজা সাব'

রোম্যান্টিক হরর ঘরানার মনোরঞ্জক ছবিতে এবার দেখা যাবে অভিনেতা প্রভাসকে। জনপ্রিয় পরিচালক মারুতির সঙ্গে কাজ করবেন তিনি। 'পিপল মিডিয়া ফ্যাক্টরি' ব্যানারের অধীনে আসবে এই ছবি। গত ২৯ ডিসেম্বরেই নতুন ছবির কথা ঘোষণা করেন পরিচালক। তখন যদিও নাম ঘোষণা হয়নি।

বিশাল স্টারকাস্ট সমেত প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে এটি। তামিল, কন্নড়, মালয়লি, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। টিজি বিশ্ব প্রসাদে প্রযোজিত, বিবেক কুচিবোতলা সহ-প্রযোজিত, 'দ্য রাজা সাব' একটি আগাগোড়া মনোরঞ্জক ছবি হতে চলেছে যেখানে ফের 'massy' লুক ও চরিত্রে ফিরছেন তিনি। 

ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্ব নিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক থমন এস। তাঁর জনপ্রিয় কাজ ২০২০ সালের 'আলা বৈকুণ্ঠপুরমালু', এবং 'ওজি'র ভাইরাল 'হাঙ্গি চিতাহ্'। এদিন 'দ্য রাজা সাব' ছবির পোস্টারও আসে প্রকাশ্যে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas)

চলচ্চিত্র পরিচালক মারুতি একাধিক সুপারহিট পারিবারিক ছবির জন্য বিখ্যাত। ফ্যামিলি এন্টারটেনার 'প্রতি রোজু পানডাগে', প্রথম তেলুগু হরর কমেডি 'প্রেমা কথা চিত্রম' ও রোম্যান্টিক কমেডি ছবি 'মহানুভবুডু'র মতো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। 'দ্য রাজা সাব' ছবির সম্পর্কে পরিচালক বলেন, 'আমার এখনও পর্যন্ত সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট 'দ্য রাজা সাব'। প্রভাস ও পিপল মিডিয়া ফ্যাক্টরির সঙ্গে কাজ করা আমার জন্য উভয় সম্মানের ও পরিচালক হিসেবে উত্তেজনার। প্রভাসের সঙ্গে কাজ করা বিশেষভাবে আনন্দের কারণ তাঁর বৈদ্যুতিক উপস্থিতি আমাদের হরর গল্পের সঙ্গে মিশে দর্শকদের নিশ্চিতভাবে অবাক করবে।'

আরও পড়ুন: Emraan Hashmi: ক্যান্সার যুদ্ধে জয়! 'সুপারহিরো' ছেলের জন্য লিখলেন বই, কঠিন সময়ের স্মৃতিচারণ এমরানের

ডিসেম্বরেই ঘোষণা করা হয়েছিল ছবির নাম পোঙ্গলের সময় ঘোষণা করা হবে। সেই কথা অনুযায়ী আজ প্রকাশ্যে এল প্রভাসের প্রথম লুক ও নাম। পরিচালক সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন এই ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget