এক্সপ্লোর

Rekha and Kabir Bedi: 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'-এ এক ফ্রেমে বন্দি 'খুন ভরি মাঙ্গ' জুটি কবীর বেদী ও রেখা

Filmfare Awards: তাঁর পোস্ট করা প্রথম ছবিতে ট্রেডিশনাল পোশাকে দেখা গেল কবীর বেদী ও রেখাকে। পরের ছবিতে তাঁদের সঙ্গে বাকিদের দেখা যাচ্ছে। শেষ ছবিতে আলায়ার সঙ্গে কবীরের সেলফি। 

নয়াদিল্লি: সম্প্রতি অনুষ্ঠিত হল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩' (Filmfare Awards 2023)। তারকা খচিত অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ষীয়ান অভিনেতা কবীর বেদী (Kabir Bedi) ও রেখাও (Rekha)। বহু বছর পর তাঁদের একসঙ্গে ছবির জন্য পোজ দিতে দেখা গেল। স্বাভাবিকভাবেই সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

'ফিল্মফেয়ার'-এর সন্ধ্যায় এক ফ্রেমে বন্দি কবীর বেদী ও রেখা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিছু ছবি পোস্ট করেন কবীর বেদী। 'ফিল্মফেয়ার ২০২৩'-এর অনুষ্ঠান থেকে কিছু ছবি পোস্ট করেন। সেখানে তাঁর 'খুন ভরি মাঙ্গ' (Khoon Bhari Maang) ছবির সহ-অভিনেত্রী রেখার সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। একটি ছবিতে তাঁকে নিজের নাতনি আলায়া এফের সঙ্গেও পোজ দিতে দেখা গেল।

ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, '৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে গত রাতে, কিংবদন্তি, চিরনতুন রেখার সঙ্গে দেখা হল, আমার 'খুন ভরি মাঙ্গ' ছবির সহকর্মী।' কথায় কথায় স্মৃতি রোমন্থন যে করেছেন তাও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে জানান যে নাতনি আলায়ার সঙ্গে পুরস্কার দিতে এসেছিলেন তিনি। প্রসঙ্গত, আলায়ার হাতে বছর দুই আগে তিনিই 'বেস্ট ডেবিউ' পুরস্কার তুলে দেন। 'ফিল্মফেয়ার'-এর জ্যুরি বিভাগের সদস্য কবীর। তাঁর মতে, 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস' ভারতের জন্য 'অস্কার'-এর সমান।

তাঁর পোস্ট করা প্রথম ছবিতে ট্রেডিশনাল পোশাকে দেখা গেল কবীর বেদী ও রেখাকে। পরের ছবিতে তাঁদের সঙ্গে বাকিদের দেখা যাচ্ছে। শেষ ছবিতে আলায়ার সঙ্গে কবীরের সেলফি। 

১৯৮৮ সালে মুক্তি পায় 'খুন ভরি মাঙ্গ'। ব্লকবাস্টার হিট হয় সেই ছবি। ১৯৮৩ সালের অস্ট্রেলিয়ান মিনি-সিরিজ 'ইডেন'-এর রিমেক ছিল ওই সিনেমা। ছবির গল্প থেকে পোশাক, গান সবকিছুই প্রশংসিত হয়। ছবির জনপ্রিয় কুমির নিয়ে একটি দৃশ্য খুবই চর্চিত হয়। 

আরও পড়ুন: Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

আরও পড়ুন: Shah Rukh Khan: শ্রীনগর বিমানবন্দরে ঘিরে ধরলেন অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের ভিডিও

প্রসঙ্গত, ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরার শিরোপা পেয়েছে সঞ্জয় লীলা ভনশালী পরিচালিত, আলিয়া ভট্ট অভিনীত ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। পায় সেরা ছবির শিরোপা। শুধু ছবি নয়, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' জোড়া সাফল্য পেল ফিল্মফেয়ারের মঞ্চে। এই ছবির সৌজন্যেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভট্ট। এদিন আলিয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন রেখা। কালো অফ শোলডার গাউনে ঝলমল করছিলেন আলিয়া। সেই সন্ধ্যায় তিনিও যেন পুরস্কারের মতোই 'ব্ল্যাক লেডি'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Soham Chakraborty : এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী ! 'বিরাট প্রতারণা', জামিনঅযোগ্য ধারায় FIR
এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী ! 'বিরাট প্রতারণা', জামিনঅযোগ্য ধারায় FIR
Srijla Guha: নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ

ভিডিও

নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget