এক্সপ্লোর

'A Holy Conspiracy': মুক্তির দিন ঘোষণা সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহ অভিনীত 'এ হোলি কনস্পিরেসি'র

'A Holy Conspiracy' Release Date: জেরোম লরেন্স ও রবার্ট ই লিয়ের বিখ্যাত নাটক 'ইনহেরিট দ্য উইন্ড'-এর ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই সিনেমা। পরিচালনায় শৈবাল মিত্র।

কলকাতা: বিভিন্ন চলচ্চিত্র উৎসবে (Film Festivals) ভূয়সী প্রশংসা লাভের পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah) অভিনীত 'এ হোলি কনস্পিরেসি' (A Holy Conspiracy)। পরিচালনায় শৈবাল মিত্র (Saibal Mitra)। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। 

মুক্তি পাচ্ছে 'এ হোলি কনস্পিরেসি'

শৈবাল মিত্র পরিচালিত 'এ হোলি কনস্পিরেসি'তে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দুই মহারথী তারকা অভিনেতাকে। একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে নাসিরউদ্দিন শাহ। জেরোম লরেন্স ও রবার্ট ই লিয়ের বিখ্যাত নাটক 'ইনহেরিট দ্য উইন্ড'-এর ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই সিনেমা। ছবিতে কৌশিক সেন, শুভ্রজিৎ দত্ত, বিপ্লব দাশগুপ্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শ্রমণ চট্টোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, প্রদীপ রায়ের মতো দুর্দান্ত অভিনেতাদের পাশাপাশি বাংলাদেশের পার্থপ্রতিম মজুমদারকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। 

 

ছবির গল্পে একজন বিজ্ঞানের শিক্ষক তার স্বাভাবিক বিজ্ঞান ক্লাসের আগে ধর্মের একটি বই পড়াতে অস্বীকার করেন, যে পরিস্থিতি পরে হাতের বাইরে চলে যায়। তাঁকে গ্রেফতার করা হয়। আদালতে বিজ্ঞান বনাম ধর্মের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নবাণ চলে।

আরও পড়ুন: New Bengali Film: বাবার পরিচালনায় নায়ক ছেলে, আসছে 'লক্ষ্মী ছেলে'

ছবি প্রসঙ্গে পরিচালক শৈবাল মিত্র বলেন, 'করোনা মহামারী আছড়ে পড়ার ঠিক আগেই 'এ হোলি কনস্পিরেসি'র কাজ শেষ হয়। আর ছবিটি মুক্তি পাওয়ার জন্য আমাদের আড়াই বছর অপেক্ষা করতে হয়। অবশেষে আগামী ২৯ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে। সকলেই আমরা খুশি। কেবলমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রইলেন না। তবে দর্শকরা এই ছবিতে দেখতে পাবেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসির জির অনবদ্য যুগলবন্দি দেখতে পাবেন, প্রথম ও শেষবারের জন্য। তরুণ অভিনেতারা চলচ্চিত্রে অভিনয় কী তা অনেক কিছু শিখতে পারবে। ছবিটি ভারতের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের কথা বলবে। এই ভারত অনেক রঙ, বিশ্বাস, চিন্তার দেশ।'

ইন্দো-আমেরিকান প্রযোজনা সংস্থা 'ওয়ালজেন মিডিয়া অ্যান্ড এএমসি মিডিয়া' দ্বারা প্রযোজিত এই ছবি দেশজুড়ে ২৯ জুলাই মুক্তি পাবে।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget