এক্সপ্লোর

Fruity From 'Son Pari': 'সোন পরী' ধারাবাহিকের ফ্রুটিকে মনে আছে? চিনতে পারছেন সাম্প্রতিক ছবিতে?

Tanvi Hegde: তনভি হেগড়ে কাজ করেছেন অন্তত ১৫০টি বিজ্ঞাপনী ছবিতে। 'সোন পরী' ছাড়াও 'ক্যাপ্টেন হাউজ', 'ইনস্ট্যান্ট খিচড়ি', 'শাকা লাকা বুম বুম'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

নয়াদিল্লি: হলুদ পোশাকের পরী, হাতে জাদুর ছড়ি, ঘোরালেই সব সমস্যার সমাধান। তাই তো 'সোন পরী'র (Son Pari) ওপর অগাধ ভরসা তৈরি হয়েছিল খুদে 'ফ্রুটি'র (Fruity)। যার সঙ্গেই প্রায় বেড়ে উঠেছে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় টিভি ধারাবাহিক (TV Serial) 'সোন পরী'র শিশু দর্শককূল। সোন পরী ও তাঁর সঙ্গী অলতু (Altu) ছিল সকল খুদেরই সবচেয়ে প্রিয়। আর ফ্রুটি? মনে আছে তাঁকে? কেমন আছেন তিনি? কেমনই বা দেখতে হয়েছে তাঁকে এখন?

'ফ্রুটি'র এখন ও তখন

২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'সোন পরী'। সন্ধ্যায় দুই জাদুগরের ছড়ির ছোঁয়ায় কল্পনার জগতে আধ ঘণ্টার জন্য পাড়ি দিত খুদে দর্শকের দল। সেই ধারাবাহিকের শিশু শিল্পী, 'ফ্রুটি'র চরিত্রে অভিনয় করতেন তনভি হেগড়ে (Tanvi Hegde)। 

সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকলে মিলবে তনভি হেগড়ের প্রোফাইল। তবে তা এখনও 'ভেরিফায়েড' নয়। ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে ৫৫ হাজার। ছবি দেখে বুঝতে এতটুকু অসুবিধা হবে না যে তিনিই সেই সকলের প্রিয় ফ্রুটি। 

তনভি হেগড়ে শিশুশিল্পী হিসেবে অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি কাজ করেছেন অন্তত ১৫০টি বিজ্ঞাপনী ছবিতে। 'সোন পরী' ছাড়াও 'ক্যাপ্টেন হাউজ', 'ইনস্ট্যান্ট খিচড়ি', 'শাকা লাকা বুম বুম'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়া কাজ করেছেন কিছু ছবিতেও। 'গজ গামিনী', 'বিরুদ্ধ', 'চ্যাম্পিয়ন'-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেন তনভি। 'ধুরন্ধর ভাটাওয়াড়েকর' ছিল তাঁর নায়িকা হিসেবে প্রথম মরাঠি ছবিতে আত্মপ্রকাশ। 

আরও পড়ুন: Ranajoy Bhattacharjee Exclusive: নতুন পরিচয়ে আত্মপ্রকাশ রণজয় ভট্টাচার্যের, বিশদে জানালেন এবিপি লাইভকে

১৯৯১ সালের ১১ নভেম্বরে জন্মগ্রহণ করেন তনভি। তবে সোশ্যাল মিডিয়ায় বিশেষ সক্রিয় নন অভিনেত্রী। ইনস্টাগ্রামে শেষ ছবি পোস্ট করেছিলেন ২০২২ সালের ৩১ জানুয়ারি। কেমন দেখতে হয়েছে এখন তাঁকে, দেখে নিন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tanvi Hegde (@tanvihegde)

২০০০ সালে টেলিভিশনে দেখানো শুরু হয় 'সোন পরী'। তনভি ছাড়াও সোন পরীর চরিত্রে অভিনয় করতেন মৃণাল দেব কুলকর্নি ও অতুলের চরিত্রে অভিনয় করতেন অশোক লোখাণ্ডে। ২০০৪ সাল পর্যন্ত এই ধারাবাহিক চলে। নব্বইয়ের শিশুদের অন্যতম আকর্ষণ ছিল এই ধারাবাহিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget