এক্সপ্লোর

সুশান্তের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় ‘ক্লিনচিট’ দীপিকা, সারা, শ্রদ্ধাকে? ভিত্তিহীন খবর, সত্যতা নেই, জানাল এনসিবি

সংস্থার তরফে কেপিএস মালহোত্রা বলেছেন, এনসিবি যাদের জেরা করেছে, তাদের ক্লিনচিট পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিন্দুমাত্র সত্যতা নেই। সংশ্লিষ্ট খবর অস্বীকার করা হচ্ছে।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তিন অভিনেত্রীকে, সেই দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান ও আরও কয়েকজনকে ক্লিনচিট দেওয়া হয়েছে বলে ছড়িয়ে পড়া খবর অস্বীকার করল নার্কেটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ মিডিয়ার একাংশে খবর বেরয়, বলিউডের তিন নামী অভিনেত্রীকে মাদক সংক্রান্ত মামলায় নির্দোষ বলে ছাড়পত্র দিয়েছে এনসিবি। ছাড়পত্র পেয়েছেন দীপিকার প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশও। কিন্তু এই খবরের কোনও সত্যতা, বাস্তবতা নেই বলে জানাল এনসিবি। সংস্থার তরফে কেপিএস মালহোত্রা বলেছেন, এনসিবি যাদের জেরা করেছে, তাদের ক্লিনচিট পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিন্দুমাত্র সত্যতা নেই। সংশ্লিষ্ট খবর অস্বীকার করা হচ্ছে। ইতিমধ্যে দীপিকা, শ্রদ্ধা, করিশ্মাকে তাঁদের মধ্য়ে হোয়াটসঅ্যাপে চালাচালি হওয়া মাদক সংক্রান্ত চ্যাট নিয়ে গত শনিবার মুম্বইয়ে একটানা জেরা করেছে এনসিবি। তারা ৫ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছে সুশান্তের ‘কেদারনাথ’ ছবির সহ অভিনেত্রী সারা আলি খানকেও। গত শুক্রবার তদন্তের ব্যাপারে আরেক অভিনেত্রী রাকুলপ্রীত সিংহকেও এনসিবির প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে এই মামলায় অভিনেত্রীদের জেরা করে কী তথ্য মিলেছে, সে ব্যাপারে মুখে কুলুপ এনসিবি কর্তাদের। তাঁরা সকলের বক্তব্য খতিয়ে দেখছেন, সঙ্গতি, অসঙ্গতি আছে কিনা, বিচার করছেন। মে থেকে জুলাইয়ের মধ্যে এক ডজনেরও বেশি বার মাদক জোগাড় করে প্রতি ৫০ গ্রাম মাদক পিছু ৩৫০০ টাকা খরচ করেছেন বলে জানার পর এনসিবি ধর্মা প্রডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ রবি প্রসাদকেও গ্রেফতার করেছে। ইতিমধ্যে তাদের জালে ধরা পড়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, প্রয়াত অভিনেতার হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্দা, পার্সনাল স্টাফ দীপেশ সাবন্ত ও আরও ১৬ অভিযুক্তকে। এনসিবি দুটি মামলা রুজু করেছে,যাতে জড়িতে সারা, শ্রদ্ধা উভয়েই। এনসিবির পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত করছে সিবিআই, ইডি-ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget