এক্সপ্লোর

'Jawan': এখনও পর্যন্ত শাহরুখের সবচেয়ে ব্যয়বহুল ছবি 'জওয়ান', কত খরচ হয়েছে তৈরিতে?

Most Expensive Film: দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন বলিউডের বাদশাহ। তাঁর বিপরীতে লেডি সুপারস্টার নয়নতারা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'জওয়ান'।

নয়াদিল্লি: আর ৩ সপ্তাহও পুরো বাকি নেই। প্রেক্ষাগৃহে ফের হাজির হতে চলেছেন কিং খান (King Khan)। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'জওয়ান' (Jawan)। শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। বিদেশে শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিংও (Advance Booking)। মনে করা হচ্ছে বক্স অফিসে ঝড় তুলবে শাহরুখ খানের এই ছবিও। সূত্রের খবর, 'জওয়ান' অভিনেতার এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি (most expensive movie)। 

'জওয়ান' শাহরুখের সবচেয়ে ব্যয়বহুল ছবি?

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন বলিউডের বাদশাহ। তাঁর বিপরীতে লেডি সুপারস্টার নয়নতারা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'জওয়ান'। এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুসারে, 'জওয়ান' ছবির তৈরির বাজেট ছিল ৩০০ কোটি টাকা। তাঁর দর্শকের বড়পর্দায় শ্রেষ্ঠ অভিজ্ঞতা প্রদানের জন্য প্রচুর অর্থব্যয় করেছেন শাহরুখ, খবর এমনই। এছাড়াও প্রেক্ষাগৃহই সিনেমা দেখার সেরা মাধ্যম বলে মনে করেন অ্যাটলিও, খবর সূত্রের। 

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয় যে শাহরুখ খান আগেই বুঝেছিলেন এই বছরে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম ছবি 'পাঠান' উত্তেজনার পারদ তুলবে চূড়ায় এবং সেই কথা মাথায় রেখেই তিনি 'জওয়ান'কে আরও বড় করে পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ছবির দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যের শ্যুটিং নাকি বিশাল সেট-আপে হয়েছে। সিদ্ধার্থ আনন্দের ছবিতে ব্যবহৃত 'গ্রিন স্ক্রিন'-এর বদলে অ্যাটলির ছবির জন্য বিশাল সেট তৈরি করা হয়েছিল, খবর সূত্রের, যাতে দৃশ্যগুলি আরও বাস্তব মনে হয়। 

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' তৈরিতে খরচ হয়েছিল ২৫০ কোটি টাকা। বক্স অফিসে একাধিক রেকর্ড ভাঙে এই ছবি। এই ছবি কিং খানের কেরিয়ারের সবচেয়ে বড় হিট হিসেবে উঠে আসে। তার আগে তৈরি কিং খানের শেষ ছবি 'জিরো' তৈরিতে খরচ হয়েছিল ২০০ কোটি টাকা, 'দিলওয়ালে' তৈরি হয়েছিল ১৩৫ কোটি টাকায়। অন্যদিকে 'রা ওয়ান' তৈরির সময় খরচ হয় ১৩০ কোটি টাকা, 'ফ্যান' ছবিতে খরচ হয় ১২০ কোটি, 'রইজ' ছবিতে ৯৫ কোটি ও 'হ্যাপি নিউ ইয়ার' ছবির জন্য খরচ হয় ১৫০ কোটি টাকা। 

'জওয়ান' ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও নয়নতারা। এছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মলহোত্র, রিধি ডোগরা প্রমুখ। 

আরও পড়ুুন: 'Jawan': মন্নতের সামনে 'জওয়ান' ওয়ালআর্ট শাহরুখ অনুরাগীর, ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই এই ছবির একটি প্রিভিউ ও দুটি গান এসেছে প্রকাশ্যে। তাতে উত্তেজনা আরও খানিক বেড়ে গেছে। অন্যদিকে, এই বছরের শেষে, বড়দিনের আবহে মুক্তি পাবে শাহরুখের পরবর্তী ছবি। প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করছেন কিং খান। ছবির নাম 'ডাঙ্কি'। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পন্নুকে। ছবির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আপাতত 'জওয়ান' ছবি বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে তা দেখার অপেক্ষায় দর্শক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget