এক্সপ্লোর

Sushant Singh Rajput: গ্রেফতারি, জেল, হয়রানি…৫ বছর পর CBI বলল, ‘রিয়া কারসাজি, সম্পত্তি হরণ করেননি’, মানতে নারাজ সুশান্তের পরিবার

Rhea Chakraborty: সুশান্তের মৃত্যুর পর জেলে যেতে হয়েছিল রিয়াকে।

মুম্বই: নয় নয় করে পাঁচ বছর অতিক্রান্ত। সুশান্ত সিংহ রাজপুত নেই। কিন্তু তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই আজও। এত বছর ধরে টানাপোড়েনের পর সুশান্তের মৃত্যুতে ক্লিনচিট পেলেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI জানাল, সুশান্তকে আত্মহত্যায় কোনও প্ররোচনা জোগাননি রিয়া। সুশান্তের টাকাও সরাননি, কোনও কারসাজি করেননি। যদিও সুশান্তের পরিবার CBI-এর এই রিপোর্ট মানতে নারাজ। (Sushant Singh Rajput)

সুশান্তের মৃত্যুর পর জেলে যেতে হয়েছিল রিয়াকে। তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও জেলে যেতে হয়। ভাই-বোন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও, সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টে এখনও রিয়াকে কটাক্ষে বিদ্ধ করেন নেটিজেনদের একাংশ। কিন্তু সুশান্তের মৃত্যুতে CBI যে চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে, তাতে রিয়াকে ক্লিনচিটই দেওয়া হয়েছে। রিয়াকে নিয়ে যে মুখরোচক কাহিনি ছড়িয়েছিল, তাও খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। (Rhea Chakraborty)

CBI জানিয়েছে, রিয়া কোনও কারসাজিতে জড়িত ছিলেন না। আত্মহত্যায় কোনও রকম ভাবে প্ররোচনাও জোগাননি সুশান্তকে। রিয়া বা মামলায় নাম জড়ানো কেউ সুশান্তকে বেআইনি ভাবে আটকেও রাখেননি, হুমকিও দেননি, প্ররোচনাও দেননি আত্মহত্যায়। সুশান্তের বাবা কেকে সিংহ যদিও আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, আর্থিক তছরুপের অভিযোগ করেছিলেন। কিন্তু তেমন কিছু পায়নি CBI. 

CBI জানিয়েছে-

১)  ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু তার ছ’দিন আগে, ৮ জুন ওই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান রিয়া এবং শৌভিক। এর পর সুশান্তের সঙ্গে দেখাও করতে যাননি তাঁরা। ৮ থেকে ১৪ জুনের মধ্যে রিয়া বা শৌভিক, দু’জনের কেউই সুশান্তের সঙ্গে ছিলেন না। ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসার পর সুশান্তের সঙ্গে কোনও কথা হয়নি রিয়ার। একবার শুধু শৌভিকের সঙ্গে কথা হয় হোয়াটসঅ্যাপে, তাও ১০ জুন। 

২) ৮ থেকে ১২ জুন সুশান্তের সঙ্গে ওই ফ্ল্যাটে ছিলেন তাঁর দিদি মীতু সিংহ। সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদির নাম ছিল এফআইআর-এ। কিন্তু পায়ে চোট পাওয়ায় ওই বছর ফেব্রুয়ারি মাস থেকে সুশান্তের ফ্ল্যাটে যাননি শ্রুতি। 

৩) সুশান্তের টাকা চুরি বা আত্মসাত করা হয়নি। রিয়া সুশান্তের কিছু আত্মসাত করেননি। শুধু নিজের Apple ল্যাপটপ এবং একটি হাতঘড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন রিয়া, যা সুশান্তই উপহার দিয়েছিলেন তাঁকে। CBI-এর রিপোর্ট বলছে, ‘অসৎভাবে কোনও সম্পত্তি হরণ করা হয়েছে, যা সুশান্ত জানতেন না, এমন কোনও প্রমাণ মেলেনি।’

৪) রিয়াকে নিজের ‘পরিবারের অংশ’ বলে উল্লেখ করেছিলেন সুশান্ত। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ‘লিভ ইন’ সম্পর্কে ছিলেন তাঁরা। রিয়ার জন্য যে টাকাই খরচ করেন সুশান্ত, তাঁর অ্যাকাউন্ট্যান্ট এবং আইনজীবীর পরামর্শ মতোই করেছেন। ফলত, তা প্রতারণা বা অর্থনৈতিক তছরুপ, হাতিয়ে নেওয়া বলে গণ্য হয় না। CBI রিপোর্ট বলছে, ‘ছলনাপূর্ণ ভাবে সুশান্তের কাছ থেকে কোনও অস্থাবর সম্পত্তি রিয়ার কাছে গিয়েছে বলে প্রমাণ মেলেনি’।

৫) রিয়া সুশান্তকে হুমকি দেন বা আত্মহত্যায় প্ররোচনা দেন বলে যে অভিযোগ উঠছিল, তা খারিজ করে দিয়েছে CBI. বলা হয়েছে, ‘রিয়া সুশান্তের মেডিক্যাল রেকর্ডস প্রকাশের হুমকি দিয়েছিলেন বলে যে দাবি ওঠে, তা গুজবের মধ্যে পড়ে’। তাৎক্ষণিক ভাবে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা বা উস্কানি জোগানো হয়নি। বেআইনি ভাবে তাঁকে আটকে রাখা হয়নি, কোনও ভাবে নিয়ন্ত্রণও করা হচ্ছিল না তাঁকে। 

কিন্তু CBI-এর চূড়ান্ত রিপোর্ট মানতে রাজি নয় সুশান্তের পরিবার। তাঁদের আইনজীবী বরুণ সিংহ ওই রিপোর্টির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তদন্তকারীরা কথোপকথন, প্রযুক্তিগত রেকর্ডস সাক্ষীদের বয়ান, মেডিক্যাল রেকর্ডের মতো গুরুত্বপূর্ণ নথি পেশ করেনি বলে দাবি করেছেন তিনি। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget