এক্সপ্লোর

Ricky Kej: হাতে তুলে নিলেন তৃতীয় 'গ্র্যামি' পুরস্কার, কে এই রিকি কেজ?

Who is Ricky Kej?: রিকি কেজ গত বছরও এই একই অ্যালবামের জন্য 'বেস্ট ইমারসিভ অডিও অ্যালবাম' বিভাগে একটি গ্র্যামি জিতেছেন। ২০১৫ সালে রিকি তাঁর প্রথম 'গ্র্যামি' বাড়ি নিয়ে যান।

নয়াদিল্লি: অনুষ্ঠিত হল 'গ্র্যামি অ্যাওয়ার্ডস' (Grammy Awards)। আর সেখানে তৃতীয়বার (third time) পুরস্কার জিতলেন ভারতীয় রিকি কেজ (Ricky Kej)। সঙ্গীত পরিচালক  (Music Composer) রিকি বেঙ্গালুরুর বাসিন্দা। তাঁর অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর (Divine Tides) জন্য তৃতীয় 'গ্র্যামি অ্যাওয়ার্ডস' পেলেন তিনি। 

কে এই রিকি কেজ?

পরপর তিন বার। 'গ্র্যামি'র মঞ্চে ভূষিত ভারতীয় সঙ্গীত পরিচালক। মার্কিন মুলুকে জন্মগ্রহণ করেন রিকি তেজ। এই পুরস্কার ভাগ করে নিলেন 'দ্য পোলিস' নামক কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ডের (British rock band The Police) ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ডের (Stewart Copeland) সঙ্গে যিনি এই অ্যালবামে কেজের সঙ্গে কাজ করেছেন। 

প্রসঙ্গত, রিকি কেজ গত বছরও এই একই অ্যালবামের জন্য 'বেস্ট ইমারসিভ অডিও অ্যালবাম' বিভাগে একটি গ্র্যামি জিতেছেন। ২০১৫ সালে রিকি তাঁর প্রথম 'গ্র্যামি' বাড়ি নিয়ে যান। তাঁর 'উইন্ডস অফ সমসারা' অ্যালবামের জন্য 'দ্য বেস্ট নিউ এজ অ্যালবাম' বিভাগে পুরস্কৃত হন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ricky Kej (@rickykej)

এখানেই শেষ নয়, রিকি হচ্ছেন সর্বকনিষ্ঠ ভারতীয় যে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং চতুর্থও বটে। তাঁর কাজের বিস্তীর্ণ তালিকায় রয়েছে ১৬টি স্টুডিও অ্যালবাম যা আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছে। ৩৫০০-এরও বেশি বিজ্ঞাপন ও চারটি ফিচার ফিল্ম। তার মধ্যে একটি ন্যাচরাল হিস্ট্রির তথ্যচিত্র 'ওয়াইল্ড কর্ণাটক', সেই গল্প বলেছেন স্যার ডেভিড অ্যাটেনবরো। 

আরও পড়ুন: Lata Mangeshkar Death Anniversary: ৩৬টির বেশি ভাষায় ৫ হাজারের অধিক গান, স্মরণে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

১৯৮১ সালে উত্তর ক্যালিফোর্নিয়ায় জন্ম নেন রিকি কেজ। তিনি অর্ধেক পাঞ্জাবী ও অর্ধেক মারওয়াড়ি, এবং ৮ বছর বয়স থেকে বেঙ্গালুরুতেই থেকেছেন। সেখানকার 'বিশপ কটন স্কুল'-এ পড়াশোনা শেষ করেছেন এবং 'অক্সফোর্ড ডেন্টাল কলেজ' থেকে দন্তচিকিৎসা নিয়ে পড়েছেন। আপাতত তিনি বিরাজ করছেন খবরের শিরোনামে। দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন তিনি।

অন্যদিকে এই বছরের 'গ্র্যামি অ্যাওয়ার্ডস'-এ 'অ্যালবাম অফ দ্য ইয়ার' হয়েছে হ্যারি স্টাইলসের 'হ্যারিজ হাউজ'। 'বেস্ট নিউ আর্টিস্ট'-এর তকমা পেলেন, 'সামারা জয়'। 'বেস্ট পপ সোলো পারফর্ম্যান্স' বিভাগে জিতলেন অ্যাডিলি 'ইজি অন মি'-এর জন্য। 'বেস্ট ডান্স / ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম' বিভাগে জয়ী হন বিওন্সে তাঁর 'রেনেসাঁ' অ্যালবামের জন্য। 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget