এক্সপ্লোর

Open Tee Bioscope: দর্শকের ইচ্ছাপূরণ, ঋদ্ধি-ঋতব্রত-সুরঙ্গনার 'ওপেন টি বায়োস্কোপ' হাজির ওটিটিতে

OTT Platform: ২০১৫ সালের জানুয়ারি মাসে মুক্তি পায় 'ওপেন টি বায়োস্কোপ'। একঝাঁক খুদে অভিনেতাদের নিয়ে তৈরি ছবি উদযাপন করে বন্ধুত্বকে। যা আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন বাঙালি দর্শক।

কলকাতা: ছোটবেলার 'বায়োস্কোপ' (bioscope) এবার 'ওটিটি' প্ল্যাটফর্মে (OTT Platform)। বুঝলেন না তো! জনপ্রিয় ছবি 'ওপেন টি বায়োস্কোপ' (Open Tee Bioscope) অনুরাগীদের জন্য সুখবর। ওটিটি প্ল্যাটফর্মে এবার দেখা যাবে এই ছবি।

ওটিটিতে হাজির 'ওপেন টি বায়োস্কোপ'

'বায়োস্কোপ' দেখতে এবার বেশি বেগ পেতে হবে না। অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত দর্শকের অত্যন্ত প্রিয় এই ছবি এবার হাজির অনলাইনে। বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম 'ভুট'-এ (Voot) দেখা যাচ্ছে এই ছবি। 

গতকাল সকালেই ছবির কলাকুশলীরা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যে তাঁরা আনছেন বড় খবর। ঋদ্ধি সেন নিজের সঙ্গে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন, 'ভুলে যাওয়ার খুব গভীরে / মনে পড়ার ছকটা চেনা / বসন্তে ঠিক আসবো ফিরে / এক মাঘে তো শীত যাবেনা” শ্রীজাত। আমাদের গোটা ‘ওপেন টি বায়োস্কোপের’ টিমের পক্ষ থেকে আজ রাত ১০টার সময় আপনাদের জন্য থাকবে একটা ছোট্ট খবর।' সুরঙ্গনা পোস্ট করেন তাঁদের গোটা দল ও পরিচালকের সঙ্গে একটি ছবি। ক্যাপশনে লেখেন, 'বন্ধু বাই লেনে নতুন সংবাদ আসছে আজ রাত ১০টায়'। 

 

 

যেমন কথা তেমন কাজ। ঠিক রাত ১০টা নাগাদ ঘোষণা করা হল বিশেষ খবর। অভিনেত্রীর কথা ধরে বললে, ''ওপেন টি বায়োস্কোপ' বেঁচে ছিল স্মৃতিতে, কাজে, গানে, বন্ধুত্বে, অবশ্যই কিছু খারাপ রেজোলিউশনের পাইরেটেড কপিতেও', কিন্তু সেই সমস্ত খুঁজে বের করে পছন্দের ছবি পুনরায় উপভোগ করার দিন শেষ। এবার ওটিটি প্ল্যাটফর্ম 'ভুট'-এই হচ্ছে বন্ধুত্বের উদযাপন। এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সুদীপ্তা চক্রবর্তী, রাজর্ষি নাগ সকলেই। 

 

 

২০১৫ সালের জানুয়ারি মাসে মুক্তি পায় 'ওপেন টি বায়োস্কোপ'। একঝাঁক খুদে অভিনেতাদের নিয়ে তৈরি ছবি উদযাপন করে বন্ধুত্বকে। যা আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন বাঙালি দর্শক। ছবিটি চলতি বছরে পূর্ণ করল ৮ বছর। সেদিনের খুদে অভিনেতারাও আজ সকলে প্রতিষ্ঠিত কিন্তু তাঁদের প্রথম বন্ধুত্বের ছবি এখনও স্পেশাল বৈকি!

আরও পড়ুন: Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?

ছবির পোস্টারে একের পিঠে এক এক করে চার বন্ধু। ঋতব্রত মুখোপাধ্যায়, রাজর্ষি নাগ (Rajarshi Nag), ঋদ্ধি সেন ও ধী মজুমদার (Dhee Majumdar) আর ইনসেটে ছবির খুদে নায়িকা, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। প্রত্যেকেই যাঁরা 'বন্ধু বাইলেন'-এর বাসিন্দা। এবার তাঁদের সেই বন্ধুত্ব চিরদিনের জন্য ধরা থাকবে ওটিটি প্ল্যাটফর্মে। শিল্পীদের সঙ্গে উচ্ছ্বসিত দর্শকও। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget